Jeremiah 11:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাস্তবিক বাহিনীগণের মাবুদ, যিনি তোমাকে রোপণ করেছিলেন, তিনি তোমার বিরুদ্ধে অমঙ্গলের কথা বলেছেন, ‘ইসরাইল-কুলের ও এহুদা-কুলের নাফরমানী এর কারণ; তারা বালের কাছে ধূপ জ্বালিয়ে আমাকে অসন্তুষ্ট করাতে নিজেদের প্রতি নিজেরাই তার প্রতিফল বর্তিয়েছে।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বাহিনীগণের সদাপ্রভু, তিনি তোমাকে রোপণ করেছিলেন, তিনি তোমার বিপর্যয়ের রায় ঘোষণা করেছেন। এর কারণ হল, ইস্রায়েল ও যিহূদা কুলের লোকেরা কেবলই মন্দ কাজ করেছে এবং বায়াল-দেবতার কাছে ধূপদাহ করে আমার ক্রোধের উদ্রেক করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাস্তবিক বাহিনীগণের সদাপ্রভু, যিনি তোমাকে রোপন করিয়াছিলেন, তিনি তোমার বিরুদ্ধে অমঙ্গলের কথা বলিয়াছেন, ‘ইস্রায়েল-কুলের ও যিহূদা-কুলের দুষ্টতা ইহার কারণ; তাহারা বালের কাছে ধূপদাহ করিয়া আমাকে অসন্তুষ্ট করাতে আপনাদের প্রতি আপনারাই তাহার ফল বর্ত্তাইয়াছে।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাস্তবিক বাহিনীগণের সদাপ্রভু, যিনি তোমাকে রোপণ করিয়াছিলেন, তিনি তোমার বিরুদ্ধে অমঙ্গলের কথা বলিয়াছেন, ‘ইস্রায়েল-কুলের ও যিহূদা-কুলের দুষ্টতা ইহার কারণ; তাহারা বালের কাছে ধূপদাহ করিয়া আমাকে অসন্তুষ্ট করাতে আপনাদের প্রতি আপনারাই তাহার ফল বর্তাইয়াছে।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু, যিনি তাকে লাগিয়েছিলেন তিনিই তার সর্বনাশের রায় দিয়েছেন, কারণ যিহূদা ও ইস্রায়েলের লোকেরা মন্দ কাজ করেছে এবং বাল দেবতার উদ্দেশে ধূপ জ্বালিয়ে তাঁর অসন্তোষকে খুঁচিয়ে তুলেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ রাব্বুল আলামীন, যিনি তাকে লাগিয়েছিলেন তিনিই তার সর্বনাশের রায় দিয়েছেন, কারণ এহুদা ও ইসরাইলের লোকেরা খারাপ কাজ করেছে এবং বাল দেবতার উদ্দেশে ধূপ জ্বালিয়ে তাঁর রাগকে খুঁচিয়ে তুলেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি, সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, ইসরায়েল আর যিহুদীয়াকে এনে রোপণ করেছিলাম, কিন্তু আজ আমি তাদের বিনাশের হুমকি দিচ্ছি। তারা নিজেরাই নিজেদের উপর এই বিপর্যয় ডেকে এনেছে। এ তাদের কৃতকর্মের ফল। বেলদেবের কাছে বলি উৎসর্গ করে তারা আমাকে ক্রুদ্ধ করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু সর্বশক্তিমান তোমাকে রোপণ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে বিপর্যয় তোমার কাছে আসবে| কারণ ইস্রায়েল ও যিহূদার পরিবার অনেক ক্ষতিকর অনিষ্ট কাজ করেছে| তারা বাল মূর্ত্তির উদ্দেশ্যে বলি দিয়েছে এবং আমাকে রুদ্ধ করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ বাহিনীগনের সদাপ্রভু, যিনি তোমাকে রোপণ করেছিলেন, তিনিই তোমার বিরুদ্ধে বিপদের কথা বলেছেন, কারণ যিহূদা ও ইস্রায়েলের লোকেরা মন্দ কাজ করেছে, তারা বাল দেবতার উদ্দেশ্যে উপহার দিয়ে আমাকে রাগিয়ে দিয়েছে।