Jeremiah 11:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ আমাকে জানালে পর আমি বুঝলাম; সেই সময়ে তুমি আমাকে তাদের কর্মকাণ্ড জানালে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু আমাকে তাদের ষড়যন্ত্রের কথা বলে দিয়েছিলেন, তাই আমি তা জানতে পেরেছিলাম। তিনি সেই সময় আমাকে দেখিয়েছিলেন, তারা কী করছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু আমাকে জানাইলে আমি বুঝিলাম; সেই সময়ে তুমি আমাকে তাহাদের ক্রিয়াকাণ্ড জানাইলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু আমাকে জানাইলে আমি বুঝিলাম; সেই সময়ে তুমি আমাকে তাহাদের ক্রিয়াকাণ্ড জানাইলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অনাথোতের লোকদের ষড়যন্ত্রের কথা সদাপ্রভু আমার কাছে প্রকাশ করেছিলেন বলে আমি তা জানতে পেরেছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অনাথোতের লোকদের ষড়যন্ত্রের কথা মাবুদ আমার কাছে প্রকাশ করেছিলেন বলে আমি তা জানতে পেরেছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর আমাকে জানিয়ে দিলেন যে, আমার শত্রুরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমাকে দেখালেন অনাথোতের মানুষ কি ভাবে আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে| প্রভু আমাকে এইসব দেখালেন, যাতে আমি জানতে পারি যে তারা আমার বিরুদ্ধে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু আমার কাছে প্রকাশ করলে আমি তা জানলাম। তুমি, সদাপ্রভু, আমাকে তাদের কাজকর্ম দেখালে।