Jeremiah 11:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমি জবেহ্‌ করার জন্য আনা নম্র গৃহপালিত ভেড়ার বাচ্চার মত ছিলাম; জানতাম না যে, তারা আমার বিরুদ্ধে কুমন্ত্রণা করেছে, বলেছে, এসো, আমরা ফলসুদ্ধ গাছটি নষ্ট করি, জীবিত লোকদের দেশ থেকে ওকে কেটে ফেলি, যেন ওর নাম আর স্মরণে না থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি একটি কোমল মেষশাবকের মতো হয়েছিলাম, যাকে ঘাতকের কাছে নিয়ে যাওয়া হয়। আমি বুঝতে পারিনি যে, তারা আমারই বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করেছে। তারা বলছিল, “এসো আমরা গাছ ও তার ফলগুলি কেটে ফেলি, এসো জীবিতদের দেশ থেকে আমরা তাকে উচ্ছিন্ন করে ফেলি, যেন তার নাম আর কখনও স্মরণে না আসে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমি বধার্থে নীয়মান গৃহপালিত মেষশাবকের ন্যায় ছিলাম; জানিতাম না যে, তাহারা আমার বিরুদ্ধে কুমন্ত্রণা করিয়াছে, বলিয়াছে, আইস, আমরা ফলশুদ্ধ বৃক্ষটী নষ্ট করি, জীবিত লোকদের দেশ হইতে উহাকে ছেদন করিয়া ফেলি, যেন উহার নাম আর স্মরণে না থাকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমি বধার্থে নীয়মান গৃহপালিত মেষশাবকের ন্যায় ছিলাম; জানিতাম না যে, তাহারা আমার বিরুদ্ধে কুমন্ত্রণা করিয়াছে, বলিয়াছে, আইস, আমরা ফলসুদ্ধ বৃক্ষটি নষ্ট করি, জীবিত লোকদের দেশ হইতে উহাকে ছেদন করিয়া ফেলি, যেন উহার নাম আর স্মরণে না থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি ছিলাম জবাই করতে নিয়ে যাওয়া শান্ত ভেড়ার বাচ্চার মত; আমি বুঝতে পারি নি যে, তারা এই বলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, “এস, আমরা গাছ ও তার ফল নষ্ট করে ফেলি; এস, আমরা তাকে জীবিতদের দেশ থেকে কেটে ফেলে দিই যাতে তার নাম আর মনে করা না হয়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি ছিলাম জবাই করতে নিয়ে যাওয়া শান্ত ভেড়ার বাচ্চার মত; আমি বুঝতে পারি নি যে, তারা এই বলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, “এস, আমরা গাছ ও তার ফল নষ্ট করে ফেলি; এস, আমরা তাকে জীবিতদের দেশ থেকে কেটে ফেলে দিই যাতে তার নাম আর মনে করা না হয়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একটি গৃহপালিত মেষশাবকের মত আমি সকলকেই বিশ্বাস করতাম। আমি ভাবতেই পারিনি যে তারা আমারই বিরুদ্ধে হীন ষড়যন্ত্র করছে। তারা বলছে, এস আমরা এই ফলন্ত গাছটিকে কেটে ফেলি। এস, আমরা তাকে হত্যা করি যেন সে চিরতরে মুছে যায় মানুষের স্মৃতি থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার বিরুদ্ধে লোকদের এই ষড়যন্ত্রের কথা প্রভু আমাকে জানাবার আগে আমি ছিলাম একজন নিরীহ মেষশাবকের মত, জবাই এর অপেক্ষারত| আমি এই ষড়যন্ত্রের কথা ঘুণাক্ষরেও টের পাইনি| তারা আমার সম্বন্ধে এই কথাগুলি বলেছিল: “চলো ঐ গাছকে এবং গাছের ফলকে আমরা ধ্বংস করে দিই| চলো তাকে হত্যা করি| তাহলে মানুষ তাকে ভুলে যাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি ছিলাম শান্ত ভেড়ার বাচ্চার মত যাকে বলি দেওয়ার জন্য কসাইয়ের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। আমি জানতাম না যে, তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, “এস, আমরা ফলের সঙ্গে গাছ নষ্ট করি! এস, আমরা তাকে জীবিতদের দেশ থেকে কেটে ফেলি, যাতে তার নাম আর স্মরণে না থাকে।”