Jeremiah 11:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু হে বাহিনীগণের মাবুদ, তুমি ধর্মত বিচার করে থাক, তুমি মর্মের ও অন্তঃকরণের পরীক্ষা করে থাক; তাদের প্রতি তোমার প্রতিশোধের দান আমাকে দেখতে দাও, কেননা তোমারই কাছে আমি আমার বিবাদের কথা নিবেদন করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু হে বাহিনীগণের সদাপ্রভু, তুমি ন্যায়পরায়ণতায় বিচার করে থাকো এবং হৃদয় ও মনের পরীক্ষা করে থাকো, তাদের উপরে তোমার প্রতিশোধ গ্রহণ আমাকে দেখতে দাও, কারণ তোমারই কাছে আমি আমার পক্ষসমর্থন করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু হে বাহিনীগণের সদাপ্রভু, তুমি ধর্ম্মতঃ বিচার করিয়া থাক, তুমি মর্ম্মের ও অন্তঃকরণের পরীক্ষা করিয়া থাক; তাহাদের প্রতি তোমার প্রতিশোধ দান আমাকে দেখিতে দেও, কেননা তোমারই কাছে আমি আপন বিবাদের কথা নিবেদন করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু হে বাহিনীগণের সদাপ্রভু, তুমি ধর্মতঃ বিচার করিয়া থাক, তুমি মর্মের ও অন্তঃকরণের পরীক্ষা করিয়া থাক; তাহাদের প্রতি তোমার প্রতিশোধ দান আমাকে দেখিতে দেও, কেননা তোমারই কাছে আমি আপন বিবাদের কথা নিবেদন করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু, তুমি ন্যায়ভাবে বিচার করে থাক আর অন্তর ও মনের পরীক্ষা করে থাক, তাই তাদের উপর তোমার প্রতিশোধ নেওয়া আমাকে দেখতে দাও, কারণ আমি আমার নালিশ তোমাকেই জানিয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্ রাব্বুল আলামীন, তুমি ন্যায়ভাবে বিচার করে থাক আর দিল ও মনের পরীক্ষা করে থাক, তাই তাদের উপর তোমার প্রতিশোধ নেওয়া আমাকে দেখতে দাও, কারণ আমি আমার নালিশ তোমাকেই জানিয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন আমি প্রার্থনা করলাম, ‘হে সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, তুমি ন্যায়পরায়ণ বিচারক। মানুষের হৃদয়-মনের ভাবনা ও অনুভূতির কথা তোমার অজানা নয়। আমার সমস্ত ভার আমি তোমারই উপর অর্পণ করেছি। আমি দেখতে চাই এদের উপরে তোমার প্রতিশোধের কর্মধারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভু আপনি হলেন নিরপেক্ষ বিচারক| আপনি জানেন কিভাবে মানুষের হৃদয় ও মনের পরীক্ষা নিতে হয়| আমি আপনাকে আমার যুক্তিগুলো সাজিয়ে দেব এবং আপনিই আমার হয়ে ওদের যোগ্য শাস্তি দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাহিনীগনের সদাপ্রভু ধার্মিক বিচারক, যিনি অন্তর ও মনের পরীক্ষা করেন। তাদের বিরুদ্ধে তোমার প্রতিশোধ নেওয়ার আমি সাক্ষী হবো, কারণ আমি আমার নালিশ তোমাকে জানিয়েছি।