Jeremiah 11:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য অনাথোতের লোকদের বিষয়ে মাবুদ এই কথা বলেন, তারা তোমার প্রাণের খোঁজ করে, বলে, তুমি মাবুদের নামে ভবিষ্যদ্বাণী বলো না, বললে আমাদের হাতে মারা পড়বে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে, সদাপ্রভু এই কথা বলেন, যারা তোমার প্রাণ হরণ করতে চায়, সেই অনাথোতের লোকদের, যারা বলছিল, “সদাপ্রভুর নামে তুমি কোনো ভাববাণী বলবে না, বললে আমাদের হাতে তোমাকে মরতে হবে,”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য অনাথোতের লোকদের বিষয়ে সদাপ্রভু এই কথা কহেন, তাহারা তোমার প্রাণের অন্বেষণ করে, বলে, তুমি সদাপ্রভুর নামে ভাববাণী বলিও না, বলিলে আমাদের হাতে মারা পড়িবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য অনাথোতের লোকদের বিষয়ে সদাপ্রভু এই কথা কহেন, তাহারা তোমার প্রাণের অন্বেষণ করে, বলে, তুমি সদাপ্রভুর নামে ভাববাণী বলিও না, বলিলে আমাদের হাতে মারা পড়িবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য অনাথোতের লোকদের বিষয়ে সদাপ্রভু বলছেন, “যারা তোমার প্রাণ নিতে চাইছে আর বলছে, ‘সদাপ্রভুর নামে নবী হিসাবে কথা বোলো না, বললে তুমি আমাদের হাতে মারা পড়বে,’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য অনাথোতের লোকদের বিষয়ে মাবুদ বলছেন, “যারা তোমার প্রাণ নিতে চাইছে আর বলছে, ‘মাবুদের নামে নবী হিসাবে কথা বোলো না, বললে তুমি আমাদের হাতে মারা পড়বে,’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আনাথোতের লোকেরা আমাকে হত্যা করতে চেয়েছিল। তারা আমাকে বলেছিল যে, যদি আমি প্রভু পরমেশ্বরের বার্তা ঘাষণা করা বন্ধ না করি, তাহলে তারা আমাকে হত্যা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অনাথোতের মানুষ যিরমিয়কে হত্যার পরিকল্পনা করেছিল| তারা যিরমিয়কে বলেছিল, “প্রভুর হয়ে ভাববাণী করলে তোমাকে আমরা হত্যা করব|” প্রভু সেই অনাথোতের লোকদের ব্যাপারে একটি সিদ্ধান্ত নিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্য অনাথোতের লোকদের বিষয়ে সদাপ্রভু বলেন, যারা তোমার প্রাণের খোঁজ করছে। তারা বলে, তুমি সদাপ্রভুর নামে ভাববাণী বোলো না, নাহলে তুমি আমাদের হাতে মারা পড়বে।