Jeremiah 11:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, দেখ, আমি তাদেরকে প্রতিফল দেব; যুবকেরা তলোয়ারের আঘাতে মারা পড়বে; তাদের পুত্রকন্যারা ক্ষুধায় মারা যাবে; তাদের অবশিষ্ট কেউ থাকবে না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তাদের সম্পর্কে বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, “আমি তাদের শাস্তি দেব। তাদের যুবকেরা তরোয়ালের আঘাতে এবং তাদের পুত্রকন্যারা দুর্ভিক্ষে মারা যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি তাহাদিগকে প্রতিফল দিব; যুবকগণ খড়্‌গে মারা পড়িবে; তাহাদের পুত্রকন্যাগণ ক্ষুধায় মরিবে; তাহাদের অবশিষ্ট কেহ থাকিবে না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি তাহাদিগকে প্রতিফল দিব; যুবকগণ খড়্‌গে মারা পড়িবে; তাহাদের পুত্রকন্যাগণ ক্ষুধায় মরিবে; তাহাদের অবশিষ্ট কেহ থাকিবে না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি যে, আমি তাদের শাস্তি দেব। তাদের যুবকেরা যুদ্ধে এবং তাদের ছেলেমেয়েরা দুর্ভিক্ষে মারা যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছি যে, আমি তাদের শাস্তি দেব। তাদের যুবকেরা যুদ্ধে এবং তাদের ছেলেমেয়েরা দুর্ভিক্ষে মারা যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর বললেন, আমি তাদের শাস্তি দেব। তাদের যুবকেরা যুদ্ধে নিহত হবে, শিশুরা মারা যাবে অনাহারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু সর্বশক্তিমান বললেন, “আমি অনাথোতের সেই লোকগুলোকে খুব শীঘ্রই যোগ্য শাস্তি দেব| তাদের যুবকেরা যুদ্ধে মারা যাবে| তাদের ছেলেমেয়েরা খাদ্যের অভাবে মারা যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাহিনীগনের সদাপ্রভু বলেন, দেখ, আমি তাদের শাস্তি দেব। তাদের সবল যুবকেরা তরোয়ালের আঘাতে মারা যাবে। তাদের ছেলেমেয়েরা দূর্ভিক্ষে মারা যাবে।