Jeremiah 11:3 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তাদেরকে বল, মাবুদ, ইসরাইলের আল্লাহ্ এই কথা বলেন, এই নিয়মের কথা যে কেউ না মানবে, সে বদদোয়াগ্রস্ত হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের বলো যে, ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভু এই কথা বলেন: ‘অভিশপ্ত সেই মানুষ, যে এই নিয়মের শর্তাবলি পালন না করে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তাহাদিগকে বল, সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা কহেন, এই নিয়মের কথা যে কেহ না মানিবে, সে শাপগ্রস্ত হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তাহাদিগকে বল, সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা কহেন, এই নিয়মের কথা যে কেহ না মানিবে, সে শাপগ্রস্ত হউক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা এই চুক্তির শর্তগুলি পালন করে না, তারা অভিশপ্ত! তাদের পিতৃপুরুষেরা একটি জ্বলন্ত চুল্লীর মত দেশ মিশরে বাস করছিল। সেই দেশ থেকে তাদের উদ্ধার করে আনার সময় তাদের সঙ্গে আমার এই সন্ধিচুক্তি হয়। তাদের আমি বলেছিলাম, যদি তারা আমার বাধ্য হয়ে চলে, পালন করে আমার সমস্ত আদেশ, তাহলে তারা হবে আমার প্রজা এবং আমি হব তাদের ঈশ্বর। আমি তাদের পূর্বপুরুষদের সম্পদশালী শস্যশ্যামল এক দেশ দেবার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যে দেশ তারা এখন ভোগ করছে, তাহলে সেই প্রতিশ্রুতি আমি রক্ষা করব, আমি হব ইসরায়েলের বিধাতা।আমি বললাম, হে প্রভু পরমেশ্বর তাই হোক!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, ইস্রায়েলের ঈশ্বর এইগুলি বললেন: ‘যারা এই চুক্তি মানবে না তাদের অমঙ্গল হবে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের বল, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন, যে কেউ এই চুক্তির কথা গুলি না মানে সে অভিশপ্ত।