Jeremiah 11:4 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মিসর দেশ থেকে, সেই লোহার হাপর থেকে, তোমাদের পূর্বপুরুষদের বের করে আনবার দিনে আমি তাদের তা হুকুম করেছিলাম, বলেছিলাম, ‘তোমরা আমার কথায় মনোযোগ দিয়ো এবং আমি তোমাদের যেসব হুকুম দিই, তা পালন করো, তাতে তোমরা আমার লোক হবে এবং আমি তোমাদের আল্লাহ্ হব;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই নিয়মের কথা আমি তোমাদের পিতৃপুরুষদের কাছে বলেছিলাম, যখন আমি তাদের মিশর থেকে, লোহা গলানো চুল্লি থেকে বের করে এনেছিলাম।’ আমি বলেছিলাম, ‘আমার কথা মেনে চলো ও আমি তোমাদের যা আদেশ দিই, সেগুলি সব পালন করো, তাহলে তোমরা আমার প্রজা হবে এবং আমি তোমাদের ঈশ্বর হব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মিসর দেশ হইতে, সেই লৌহের হাপর হইতে, তোমাদের পিতৃপুরুষদিগকে বাহির করিয়া আনিবার দিনে আমি তাহাদিগকে তাহা আদেশ করিয়াছিলাম, বলিয়াছিলাম, ‘তোমরা আমার রবে অবধান করিও, এবং আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা দিই, তাহা পালন করিও, তাহাতে তোমরা আমার প্রজা হইবে, এবং আমি তোমাদের ঈশ্বর হইব;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মিসর দেশ হইতে, সেই লৌহের হাপর হইতে, তোমাদের পিতৃপুরুষদিগকে বাহির করিয়া আনিবার দিনে আমি তাহাদিগকে তাহা আদেশ করিয়াছিলাম, বলিয়াছিলাম, ‘তোমরা আমার রবে অবধান করিও, এবং আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা দিই, তাহা পালন করিও, তাহাতে তোমরা আমার প্রজা হইবে, এবং আমি তোমাদের ঈশ্বর হইব;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন আমি তোমাদের পূর্বপুরুষদের মিসর থেকে, লোহা গলানো চুল্লী থেকে বের করে এনেছিলাম তখন আমি এই বলে তাদের আদেশ করেছিলাম, ‘তোমরা আমার কথা শোন এবং আমি যা করতে আদেশ করেছি তা কর, তাহলে তোমরা আমার লোক হবে ও আমি তোমাদের ঈশ্বর হব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন আমি তোমাদের পূর্বপুরুষদের মিসর থেকে, লোহা গলানো চুলা থেকে বের করে এনেছিলাম তখন আমি এই বলে তাদের হুকুম দিয়েছিলাম, ‘তোমরা আমার কথা শোন এবং আমি যা করতে হুকুম দিয়েছি তা কর, তাহলে তোমরা আমার বান্দা হবে ও আমি তোমাদের আল্লাহ্ হব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে আমি যে চুক্তি করেছিলাম তার সম্বন্ধে বলছি| মিশর থেকে যখন তাদের আমি নিয়ে এসেছিলাম তখনই এই চুক্তি করেছিলাম| মিশরের প্রচুর সমস্যা ছিল লোহা গলানো গরম ছিল সেখানে| আমি ওদের বলেছিলাম, আমাকে মেনে চলো এবং আমার আদেশমতো কাজ করো| যদি তা করো তাহলে তোমরা হবে আমার লোক| আমি হব তোমাদের ঈশ্বর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা সেই চুক্তি যা আমি তোমাদের পূর্বপুরুষদের মিশর থেকে, লোহা গলানো চুল্লী থেকে বের করে এনেছিলাম তখন আমি তাদের আদেশ করেছিলাম, আমি বলেছিলাম, ‘তোমরা আমার কথা শোন এবং আমি যা করতে আদেশ করেছি সেই সমস্ত কিছু কর, তাহলে তোমরা আমার প্রজা হবে ও আমি তোমাদের ঈশ্বর হব।’