Jeremiah 11:5 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন আমি সেই শপথ সিদ্ধ করতে পারি, যে শপথ তোমাদের পূর্বপুরুষদের কাছে, তাদেরকে আজকের মত এই দুগ্ধ-মধু-প্রবাহী দেশ দেবার জন্য করেছিলাম।’ তখন আমি জবাব দিলাম, বললাম, আমিন, মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলেই তোমাদের পিতৃপুরুষদের সঙ্গে কৃত আমার শপথ আমি পূর্ণ করব, যেন আমি তাদের দুধ ও মধু প্রবাহিত দেশ দিতে পারি,’ যে দেশটি তোমরা এখন অধিকার করে আছ।” উত্তরে আমি বললাম, “আমেন, সদাপ্রভু।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন আমি সেই শপথ সিদ্ধ করিতে পারি, যে শপথ তোমাদের পিতৃপুরুষদিগের নিকটে, তাহাদিগকে অদ্যকার ন্যায় এই দুগ্ধমধুপ্রবাহী দেশ দিবার জন্য করিয়াছিলাম।’ তখন আমি উত্তর করিলাম, বলিলাম, আমেন, সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন আমি সেই শপথ সিদ্ধ করিতে পারি, যে শপথ তোমাদের পিতৃপুরুষদের নিকটে, তাহাদিগকে অদ্যকার ন্যায় এই দুগ্ধমধুপ্রবাহী দেশ দিবার জন্য করিয়াছিলাম।’ তখন আমি উত্তর করিলাম, বলিলাম, আমেন, সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের পূর্বপুরুষদের কাছে এমন দেশ দেবার শপথ করেছিলাম যেখানে দুধ, মধু ও কোন কিছুর অভাব নেই, আর সেই শপথ আমি পূরণ করব।’ সেই দেশই আজ তোমরা অধিকার করে আছ।” উত্তরে আমি বললাম, “আমেন, সদাপ্রভু।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের পূর্বপুরুষদের কাছে এমন দেশ দেবার কসম খেয়েছিলাম যেখানে দুধ, মধু ও কোন কিছুর অভাব নেই, আর সেই কসম আমি পূরণ করব।’ সেই দেশই আজ তোমরা অধিকার করে আছ।” জবাবে আমি বললাম, “আমিন, মাবুদ।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি তোমাদের পূর্বপুরুষদের কাছে যে প্রতিশ্রুতি করেছিলাম তা বজায় রাখতে এটা করেছিলাম| আমি কথা দিয়েছিলাম যে, তাদের এমন উর্বর জমি দেব যা থেকে দুধ আর মধু সংগৃহীত হবে| এবং তোমরা এখন সেই দেশেই বাস করছো|” আমি (যিরমিয়) উত্তরে জানালাম, “আমেন, প্রভু|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাকে মেনে চল, যাতে আমি সেই শপথ পূরণ করি যা আমি তোমাদের পূর্বপুরুষদের কাছে করেছিলাম, আমি সেই দেশ দেবার শপথ করেছিলাম যেখানে দুধ ও মধু প্রবাহিত হয়, সেখানেই আজ তোমরা বাস কর।” তখন আমি উত্তর দিয়ে বললাম, “আমেন, সদাপ্রভু!”