Jeremiah 11:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ আমাকে বললেন, তুমি এহুদার নগরে নগরে ও জেরুশালেমের পথে পথে এ সব কথা তবলিগ কর, বল, তোমরা এই নিয়মের কথা শোন ও সেসব পালন কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু আমাকে বললেন, “তুমি এই সমস্ত বাক্যের কথা যিহূদার নগরগুলিতে ও জেরুশালেমের পথে পথে গিয়ে ঘোষণা করো: ‘তোমরা এই নিয়মের শর্তাবলির কথা শোনো ও সেগুলি পালন করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি যিহূদার নগরে নগরে ও যিরূশালেমের সড়কে সড়কে এই সমস্ত কথা প্রচার কর, বল, তোমরা এই নিয়মের কথা শুন, ও সে সকল পালন কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি যিহূদার নগরে নগরে ও যিরূশালেমের সড়কে সড়কে এই সমস্ত কথা প্রচার কর, বল, তোমরা এই নিয়মের কথা শুন, ও সেই সকল পালন কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু আমাকে যিহূদার শহরগুলোতে ও যিরূশালেমের রাস্তায় রাস্তায় এই কথা ঘোষণা করতে বললেন, “এই ব্যবস্থার কথাগুলো শুনে তা পালন কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আমাকে এহুদার শহরগুলোতে ও জেরুজালেমের রাস্তায় রাস্তায় এই কথা ঘোষণা করতে বললেন, “এই ব্যবস্থার কথাগুলো শুনে তা পালন কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন প্রভু পরমেশ্বর আমাকে বললেন, যিহুদীয়ার নগরে নগরে যাও, যাও জেরুশালেমের পথে পথে। সেখানে ঘোষণা কর আমার বার্তা। সন্ধিচুক্তির শর্তগুলি তাদের মনোযোগ দিয়ে শুনতে বল। বল তাদের সেগুলি পালন করতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমাকে বললেন, “যিরমিয়, এই বার্তা তুমি যিহূদার শহরগুলিতে এবং জেরুশালেমের রাস্তাগুলিতে ধর্মোপদেশ দ্বারা প্রচার করো| এই হল বার্তা: চুক্তির বযান শোন এবং বিধিগুলিকে মান্য করো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু আমাকে বললেন, যিহূদার শহরগুলিতে ও যিরূশালেমের রাস্তায় এই কথা ঘোষণা কর। বল, “এই চুক্তির কথা গুলি শোনো এবং তা পালন কর।”