Jeremiah 11:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা যেদিন আমি তোমাদের পূর্বপুরুষদেরকে মিসর দেশ থেকে উঠিয়ে এনেছিলাম, সেদিন থেকে আজ পর্যন্ত সাক্ষ্য দিয়েছি, খুব ভোরে উঠে আমি তাদেরকে দৃঢ়ভাবে সাক্ষ্য দিয়ে বলেছি, তোমরা আমার কথা মান্য কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের পূর্বপুরুষদের মিশর থেকে বের করে আনার সময় থেকে আজ পর্যন্ত, আমি তাদের বারবার সাবধান করে বলেছিলাম, “আমার বাধ্য হও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা যে দিন আমি তোমাদের পিতৃপুরুষদিগকে মিসর দেশ হইতে উঠাইয়া আনিয়াছিলাম, তদবধি অদ্য পর্য্যন্ত সাক্ষ্য দিয়াছি, প্রত্যূষে উঠিয়া আমি তাহাদিগকে দৃঢ়রূপে সাক্ষ্য দিয়া বলিয়াছি, তোমরা আমার রবে অবধান কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা যে দিন আমি তোমাদের পিতৃপুরুষদিগকে মিসর দেশ হইতে উঠাইয়া আনিয়াছিলাম, তদবধি অদ্য পর্যন্ত সাক্ষ্য দিয়াছি, প্রত্যুষে উঠিয়া আমি তাহাদিগকে দৃঢ়রূপে সাক্ষ্য দিয়া বলিয়াছি, তোমরা আমার রবে অবধান কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের পূর্বপুরুষদের যখন আমি মিসর দেশ থেকে বের করে এনেছিলাম তখন থেকে আজ পর্যন্ত বার বার তাদের সাবধান করে দিয়ে বলেছিলাম, ‘তোমরা আমার কথামত চল।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের পূর্বপুরুষদের যখন আমি মিসর দেশ থেকে বের করে এনেছিলাম তখন থেকে আজ পর্যন্ত বার বার তাদের সাবধান করে দিয়ে বলেছিলাম, ‘তোমরা আমার কথামত চল।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের পিতৃপুরুষদের মিশর দেশ থেকে উদ্ধার করে আনার সময় বার বার তাদের সতর্ক করে বলেছিলাম যেন তারা আমার অবাধ্য না হয় এবং আজও সেই সাবধান বাণী উচ্চারণ করে চলেছি আমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের পূর্বপুরুষদের মিশর থেকে নিয়ে আসার সময় সতর্কবাণী দিয়েছিলাম| সেই দিন থেকে আজ পর্যন্ত বারে বারে আমি তাদের সতর্ক করে এসেছি| আমি তাদের আমাকে মেনে চলার কথা বলেছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের পূর্বপুরুষদের যখন আমি মিশর দেশ থেকে বের করে এনেছিলাম তখন থেকে আজ পর্যন্ত বার বার তাদের সাবধান করে ভালোভাবে আদেশ করেছিলাম, আমার কথা শোনো।