Jeremiah 11:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবু তারা মনযোগ দিল না, কান দিল না, কিন্তু প্রত্যেকে নিজ নিজ দুষ্ট হৃদয়ের কঠিনতা অনুসারে আচরণ করলো; সেজন্য আমি এই নিয়মের সমস্ত কথা তাদের উপরে আরোপ করলাম; যে নিয়ম আমি তাদেরকে পালন করতে হুকুম দিয়েছিলাম, কিন্তু তারা পালন করে নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা কিন্তু শোনেনি বা আমার কথায় মনোযোগ দেয়নি; পরিবর্তে তারা নিজেদের মন্দ হৃদয়ের একগুঁয়ে মনোভাবের অনুসারী হয়েছিল। তাই আমি যে রকম আদেশ করেছিলাম, তারা তা পালন করেনি বলে আমি নিয়মে উল্লিখিত সব শাস্তি তাদের উপরে নিয়ে এসেছি।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবু তাহারা অবধান করিল না, কর্ণপাত করিল না, কিন্তু প্রত্যেকে আপন আপন দুষ্ট হৃদয়ের কঠিনতা অনুসারে আচরণ করিল; সেই জন্য আমি এই নিয়মের সমস্ত কথা তাহাদের উপরে বর্ত্তাইলাম; যে নিয়ম আমি তাহাদিগকে পালন করিতে আজ্ঞা দিয়াছিলাম, কিন্তু তাহারা পালন করে নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবু তাহারা অবধান করিল না, কর্ণপাত করিল না, কিন্তু প্রত্যেকে আপন আপন দুষ্ট হৃদয়ের কঠিনতা অনুসারে আচরণ করিল; সেই জন্য আমি এই নিয়মের সমস্ত কথা তাহাদের উপরে বর্তাইলাম; যে নিয়ম আমি তাহাদিগকে পালন করিতে আজ্ঞা দিয়াছিলাম, কিন্তু তাহারা পালন করে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তারা তা শোনে নি বা তাতে মনোযোগও দেয় নি; তার বদলে তারা তাদের একগুঁয়ে মন্দ অন্তরের ইচ্ছামত চলেছে। কাজেই যে ব্যবস্থা আমি তাদের পালন করতে বলেছিলাম তারা তা পালন করে নি বলে সেই ব্যবস্থার কথা অনুসারে আমি তাদের শাস্তি দিয়েছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তারা তা শোনে নি বা তাতে মনোযোগও দেয় নি; তার বদলে তারা তাদের একগুঁয়ে খারাপ দিলের ইচ্ছামত চলেছে। কাজেই যে ব্যবস্থা আমি তাদের পালন করতে বলেছিলাম তারা তা পালন করে নি বলে সেই ব্যবস্থার কথা অনুসারে আমি তাদের শাস্তি দিয়েছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তারা শোনেও নি সে কথা, পালনও করে নি। পরিবর্তে তারা জেদ, ঔদ্ধত্যের ও দুষ্টতার চরমে উঠেছে। সন্ধিচুক্তির শর্তগুলি আমি তাদের পালন করতে আদেশ দিয়েছিলাম, কিন্তু তারা সে সব প্রত্যাখ্যান করেছে। তাই চুক্তিভঙ্গের জন্য যে সব দণ্ডের উল্লেখ আছে, সব আমি তাদের উপর আরোপ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তোমাদের পূর্বপুরুষ আমার কথা শোনেনি| তারা ছিল একঁগুযে, জেদী| তারা তাদের দুষ্ট অন্তরে যা ভাবত তাই করত| চুক্তিতে বলা হয়েছে যে যদি তারা ঈশ্বরকে অমান্য করে তাহলে তাদের অমঙ্গল হবে| আমি তাদের আদেশ দিয়েছিলাম এই বন্দোবস্ত মানতে| কিন্তু তারা তা মানেনি| তাই আমি তাদের অমঙ্গল ঘটাবো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তারা তা শোনেনি বা মনোযোগ দেয়নি। প্রত্যেকে তাদের একগুঁয়ে মন্দ অন্তরের ইচ্ছামত চলেছে। তাই আমি এই চুক্তি অনুসারে সমস্ত শাস্তি তাদের দিয়েছি যা আমি তাদের বিরুদ্ধে আসতে আদেশ করেছিলাম। কিন্তু তবুও সেই লোকেরা পালন করে নি।