Jeremiah 11:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ আমাকে বললেন, এহুদার লোকদের মধ্যে ও জেরুশালেম নিবাসীদের মধ্যে চক্রান্ত পাওয়া গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর সদাপ্রভু আমাকে বললেন, “যিহূদার লোকদের ও যারা জেরুশালেমে বসবাস করে তাদের মধ্যে একটি ষড়যন্ত্র চলছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু আমাকে কহিলেন, যিহূদার লোকদের মধ্যে ও যিরূশালেম-নিবাসিগণের মধ্যে চক্রান্ত পাওয়া গিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু আমাকে কহিলেন, যিহূদার লোকদের মধ্যে ও যিরূশালেম-নিবাসিগণের মধ্যে চক্রান্ত পাওয়া গিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সদাপ্রভু আমাকে বললেন, “যিহূদার ও যিরূশালেমের লোকদের মধ্যে একটা ষড়যন্ত্র চলছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মাবুদ আমাকে বললেন, “এহুদার ও জেরুজালেমের লোকদের মধ্যে একটা ষড়যন্ত্র চলছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর প্রভু পরমেশ্বর আমাকে বললেন, যিহুদীয়া ও জেরুশালেমের অধিবাসীরা ষড়যন্ত্র করেছে আমার বিরুদ্ধে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমাকে বললেন, “যিরমিয়, আমি জানি যিহূদা ও জেরুশালেমের লোকরা গোপন ছক কষেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর সদাপ্রভু আমাকে বললেন, যিহূদার লোকেদের ও যিরূশালেমের বসবাসকারীদের মধ্যে একটি ষড়যন্ত্র চলেছে।