Jeremiah 12:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অনেক পালরক্ষক আমার আঙ্গুরক্ষেত বিনষ্ট করেছে, আমার ভূমি পদতলে দলিত করেছে, আমার সুন্দর ভূমিকে ধ্বংসিত মরুভূমি করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বহু পালরক্ষক আমার দ্রাক্ষাকুঞ্জকে ধ্বংস করবে, তারা আমার মাঠ পদদলিত করবে; তারা আমার মনোরম ক্ষেত্রকে জনশূন্য পরিত্যক্ত স্থানে পরিণত করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অনেক পালরক্ষক আমার দ্রাক্ষাক্ষেত্র বিনষ্ট করিয়াছে, আমার ভূমি পদতলে দলিত করিয়াছে, আমার ভূমিরত্নকে ধ্বংসিত প্রান্তর করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অনেক পালরক্ষক আমার দ্রাক্ষাক্ষেত্র বিনষ্ট করিয়াছে, আমার ভূমি পদতলে দলিত করিয়াছে, আমার ভূমিরত্নকে ধ্বংসিত প্রান্তর করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অনেক রাখাল আমার আংগুর ক্ষেত নষ্ট করেছে এবং তা পায়ে মাড়িয়েছে; আমার সুন্দর ক্ষেতকে তারা জনশূন্য পোড়ো জমি করে ফেলেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অনেক রাখাল আমার আংগুর ক্ষেত নষ্ট করেছে এবং তা পায়ে মাড়িয়েছে; আমার সুন্দর ক্ষেতকে তারা জনশূন্য পোড়ো জমি করে ফেলেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিদেশী রাজারা ধ্বংস করেছে আমার দ্রাক্ষাকুঞ্জ, পদদলিত করেছে আমার শ্যামল শস্যক্ষেত্র, অপরূপ দেশকে আমার করেছে ঊষর মরু।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বহু মেষশাবক (নেতারা) আমার দ্রাক্ষাক্ষেত নষ্ট করে দিয়েছে| তারা আমার ক্ষেতে চারা গাছগুলিকে পায়ে মাড়িয়ে গিয়েছে| তারা আমার সবুজ শস্যে ভরা ক্ষেতকে মরুভূমিতে পরিণত করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনেক পালক আমার আঙ্গুর ক্ষেত নষ্ট করেছে। আমার ভূমির অংশ তারা পায়ের নিচে মাড়িয়েছে; আমার সুন্দর ভূমিকে তারা জনশূন্য মরুভূমি করে ফেলেছে।