Jeremiah 12:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তা ধ্বংসস্থান করেছে, তা ধ্বংসপ্রাপ্ত হয়ে আমার কাছে মাতম করছে; সারা দেশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কেননা কেউ মনোযোগ দেয় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এ হবে এক পরিত্যক্ত স্থান, আমার চোখের সামনে হবে শুকনো ও নির্জন; সমস্ত দেশই পড়ে থাকবে পরিত্যক্ত হয়ে, কারণ তা তত্ত্বাবধান করার জন্য কেউই নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা তাহা ধ্বংসস্থান করিয়াছে, তাহা ধ্বংসিত হইয়া আমার কাছে বিলাপ করিতেছে; সমুদয় দেশ ধ্বংসিত হইয়াছে, কেননা কেহ মনোযোগ করে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা তাহা ধ্বংসস্থান করিয়াছে, তাহা ধ্বংসিত হইয়া আমার কাছে বিলাপ করিতেছে; সমুদয় দেশ ধ্বংসিত হইয়াছে, কেননা কেহ মনোযোগ করে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা আমার সামনে জনশূন্য হয়ে শোক করছে। গোটা দেশটাই পোড়ো জমি হয়ে রয়েছে বলে কেউ তার দিকে মনোযোগ দেয় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা আমার সামনে জনশূন্য হয়ে শোক করছে। গোটা দেশটাই পোড়ো জমি হয়ে রয়েছে বলে কেউ তার দিকে মনোযোগ দেয় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একে তারা পরিণত করেছে ধূ ধূ প্রান্তরে, হাহাকারে কেঁদে মরে পরিত্যক্ত এই ভূমি, মরুভূমি হয়ে গেছে এই দেশ, আজ কেউ নেই তার তত্ত্ব নেবার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার মাঠকে তারা মরুভূমি বানিয়ে ফেলেছে| সবুজ ক্ষেত এখন সম্পূর্ণরূপে শুকনো| সেখানে কেউ বাস করে না| পুরো দেশটাই এখন শুকনো| ঐ দেশকে যত্ন করবার জন্য কেউ সেখানে পড়ে নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তাকে নির্জন করেছে। আমি তার জন্য শোক করি; সে জনশূন্য। সম্পূর্ণ দেশটা নির্জন হয়ে গেছে, কারণ কেউ তার দিকে মনোযোগ দেয় না।