Jeremiah 12:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার সমস্ত দুষ্ট প্রতিবেশীর বিরুদ্ধে মাবুদ এই কথা বলেন, আমি আমার লোক ইসরাইলকে যার অধিকারী করেছি, সেই অধিকার তারা স্পর্শ করে, দেখ, আমি তাদের ভূমি থেকে তাদেরকে উৎপাটন করবো এবং তাদের মধ্য থেকে এহুদা-কুলকেও উৎপাটন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু এই কথা বলেন: “আমার প্রজা ইস্রায়েলকে আমি অধিকাররূপে যে দেশ দিয়েছি, আমার দুষ্ট প্রতিবেশীরা তা অবরুদ্ধ করেছে। তাদের ভূমি থেকে আমি সেই শত্রুদের উৎখাত করব এবং তার মধ্য থেকে যিহূদা কুলের লোকদেরও আমি উৎপাটন করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার সমস্ত দুষ্ট প্রতিবাসীর বিরুদ্ধে সদাপ্রভু এই কথা বলেন, —আমি আপন প্রজা ইস্রায়েলকে যাহার অধিকারী করিয়াছি, সেই অধিকার তাহারা স্পর্শ করে, দেখ, আমি তাহাদের ভূমি হইতে তাহাদিগকে উৎপাটন করিব, এবং তাহাদের মধ্য হইতে যিহূদা-কুলকেও উৎপাটন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার সমস্ত দুষ্ট প্রতিবাসীর বিরুদ্ধে সদাপ্রভু এই কথা বলেন, আমি আপন প্রজা ইস্রায়েলকে যাহার অধিকারী করিয়াছি, সেই অধিকার তাহারা স্পর্শ করে, দেখ, আমি তাহাদের ভূমি হইতে তাহাদিগকে উৎপাটন করিব, এবং তাহাদের মধ্য হইতে যিহূদা-কুলকেও উৎপাটন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “আমি অধিকার হিসাবে যে জায়গা আমার লোকদের দিয়েছি আমার সমস্ত দুষ্ট প্রতিবেশীরা তাতে হানা দিয়েছে। সেইজন্য আমি তাদের দেশ থেকে তাদের উপ্ড়ে ফেলব এবং তাদের মধ্য থেকে যিহূদার লোকদের তুলে আনব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “আমি অধিকার হিসাবে যে জায়গা আমার বান্দাদের দিয়েছি আমার সমস্ত দুষ্ট প্রতিবেশীরা তাতে হানা দিয়েছে। সেইজন্য আমি তাদের দেশ থেকে তাদের উপ্ড়ে ফেলব এবং তাদের মধ্য থেকে এহুদার লোকদের তুলে আনব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, আমার প্রজা ইসরায়েলীদের যে দেশ আমি দিয়েছিলাম, সেই দেশ ইসরায়েলীদের দুর্বৃত্ত প্রতিবেশীরা ধ্বংস করে দিয়েছে। তাদের সম্পর্কে আমার কিছু কথা বলার আছে। উপড়ে ফেলা গাছের মত আমি ঐ দুর্জনদের দূর করে দেব দেশ থেকে। তাদের হাত থেকে যিহুদীয়াকে উদ্ধার করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যা বললেন তা হল: “ইস্রায়েলের চারপাশের দেশগুলিতে যারা বাস করে তাদের সঙ্গে আমি কি করব তা আমি তোমাকে বলে দেব| তারা দুষ্ট লোক| আমি ইস্রায়েলের লোকদের যে দেশ দিয়েছিলাম তা তারা ধ্বংস করে দিয়েছিল| আমিও ঐ পাপীদের দেশ থেকে ছুঁড়ে বাইরে বের করে দেব| তাদের সঙ্গে যিহূদার লোকদেরও একই অবস্থা করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু আমার দুষ্ট প্রতিবেশীদের বিরুদ্ধে এই কথা বলেন, “আমি আমার প্রজা ইস্রায়েলকে যার উত্তরাধিকারী করেছি; সেই অধিকারে তারা আঘাত করে, দেখ, আমি তাদের দেশ থেকে তাদের উচ্ছেদ করব এবং তাদের মধ্যে থেকে যিহূদার লোকদের শাস্তি দেব।