Jeremiah 12:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের উৎপাটনের পরে আমি আবার তাদের প্রতি করুণা করবো, তাদের প্রত্যেক জনকে পুনরায় তার অধিকারে ও তার ভূমিতে এনে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু উৎপাটন করার পর, আমি ফিরে তাদের প্রতি মমতা করব, আর তাদের প্রত্যেকজনকে তাদের স্বদেশে, নিজস্ব অধিকারে ফিরিয়ে আনব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের উৎপাটনের পরে আমি ফিরিয়া তাহাদের প্রতি করুণা করিব, তাহাদের প্রত্যেক জনকে পুনরায় তাহার অধিকারে ও তাহার ভূমিতে আনিয়া দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের উৎপাটনের পরে আমি ফিরিয়া তাহাদের প্রতি করুণা করিব, তাহাদের প্রত্যেক জনকে পুনরায় তাহার অধিকারে ও তাহার ভূমিতে আনিয়া দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তাদের উপ্‌ড়ে ফেলবার পর আমি আবার মমতা করে তাদের প্রত্যেককে তার নিজের অধিকারে ও নিজের দেশে ফিরিয়ে আনব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তাদের উপ্‌ড়ে ফেলবার পর আমি আবার মমতা করে তাদের প্রত্যেককে তার নিজের অধিকারে ও নিজের দেশে ফিরিয়ে আনব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উপড়ে ফেলার পর আমি তাদের করুণা করব। প্রত্যেকটি জাতিকে ফিরিয়ে নিয়ে যাব তাদের আপন বাসভূমিতে, তাদের নিজেদের দেশে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেশ থেকে তাদের তাড়িয়ে দেওয়ার পর আমি তাদের জন্য সমব্যথিত হব| আমি প্রত্যেক পরিবারকে তাদের সম্পত্তিতে এবং তাদের দেশে আবার ফিরিয়ে আনব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই জাতিদের উপড়ে ফেলবার পর, এটা ঘটবে যে আমি তাদের উপর করুণা করব এবং তাদের প্রত্যেককে তার নিজের অধিকারে ও নিজের দেশে ফিরিয়ে আনব।