Jeremiah 12:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তারা যদি কথা না শোনে, তবে আমি সেই জাতিকে উৎপাটন করবো, উৎপাটন করে বিনষ্ট করবো, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু কোনো জাতি যদি তা না শেখে, আমি তাদের সম্পূর্ণরূপে উৎপাটন করে তাদের ধ্বংস করব,” সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাহারা যদি কথা না শুনে, তবে আমি সেই জাতিকে উৎপাটন করিব, উৎপাটন করিয়া বিনষ্ট করিব, ইহা সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহারা যদি কথা না শুনে, তবে আমি সেই জাতিকে উৎপাটন করিব, উৎপাটন করিয়া বিনষ্ট করিব, ইহা সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যদি কোন জাতি তা না করে তবে তাকে আমি সম্পূর্ণভাবে উপ্‌ড়ে ফেলে ধ্বংস করে দেব। আমি সদাপ্রভু এই কথা বলছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যদি কোন জাতি তা না করে তবে তাকে আমি সম্পূর্ণভাবে উপ্‌ড়ে ফেলে ধ্বংস করে দেব। আমি মাবুদ এই কথা বলছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যদি কোনও জাতি এ কথা না মানে, তাহলে আমি তাকে সম্পূর্ণভাবে উৎখাত করব এবং ধ্বংস করব। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যদি ঐ জাতিটি আমার বাণী না শোনে তাহলে আমি তাদের পুরোপুরি ধ্বংস করে দেব| আমি তাদের মৃত গাছের মতো উপড়ে ফেলবো|” এটি হল প্রভুর বার্তা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যদি কেউ কথা না শোনে, তবে তাকে আমি সম্পূর্ণভাবে উপড়ে ফেলব। উপড়ে ফেলে ধ্বংস করব। এটি সদাপ্রভুর ঘোষণা।”