Jeremiah 12:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তাদেরকে সৃষ্টি করেছ; তারা মূল বেঁধেছে; তারা বৃদ্ধি পেয়ে ফলবানও হচ্ছে; তুমি তাদের মুখের নিকটস্থ, কিন্তু তাদের অন্তঃকরণ থেকে দূরবর্তী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি তাদের রোপণ করেছ, তাদের শিকড় ধরেছ, তারা বৃদ্ধি পেয়ে ফল উৎপন্ন করে। তুমি সবসময় তাদের ওষ্ঠাধরে থাকো, কিন্তু তাদের অন্তর তোমার থেকে অনেক দূরে থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তাহাদিগকে রোপন করিয়াছ; তাহারা মূল বাঁধিয়াছে; তাহারা বৃদ্ধি পাইয়া ফলবানও হইতেছে; তুমি তাহাদের মুখের নিকটস্থ, কিন্তু তাহাদের অন্তঃকরণ হইতে দূরবর্ত্তী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তাহাদিগকে রোপণ করিয়াছ; তাহারা মূল বাঁধিয়াছে; তাহারা বৃদ্ধি পাইয়া ফলবানও হইতেছে; তুমি তাহাদের মুখের নিকটস্থ, কিন্তু তাহাদের অন্তঃকরণ হইতে দূরবর্তী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমিই তাদের লাগিয়েছ আর তারা শিকড় বসিয়েছে; তারা বেড়ে ওঠে ও তাদের ফল ধরে। মুখে তারা সব সময় তোমার কথা বলে কিন্তু তাদের অন্তর তোমার কাছ থেকে দূরে থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমিই তাদের লাগিয়েছ আর তারা শিকড় বসিয়েছে; তারা বেড়ে ওঠে ও তাদের ফল ধরে। মুখে তারা সব সময় তোমার কথা বলে কিন্তু তাদের দিল তোমার কাছ থেকে দূরে থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি তাদের কর রোপণ, তারা মূল বিস্তার করে, বৃদ্ধিলাভ করে তারা, ধারণ করে ফলসম্ভার। সতত তারা তোমারই মহিমা গায়, কিন্তু হৃদয়ে মানে না তোমায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনিই সেই একজন যিনি দুষ্ট লোকদের এখানে রেখেছেন| বৃক্ষের মতো, তারা এখন তাদের শিকড় মাটির অনেক গভীরে বিস্তার করেছে, ফুলে ফেঁপে উঠেছে ফলমুল| মুখে তারা বলে বেড়ায় আপনি ওদের খুবই কাছের এবং প্রিয়| কিন্তু হৃদয়ে ওরা আপনার কাছ থেকে বহুদূরে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমিই তাদের রোপণ করেছ এবং তারা শিকড় বসিয়েছে। তারা বেড়ে উঠে ফল দেয়। তুমি শুধু তাদের মুখের কাছেই থাক, কিন্তু তাদের হৃদয় থেকে অনেক দূরে।”