Jeremiah 12:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু, হে মাবুদ, তুমি আমাকে জান, তুমি আমাকে দেখছ এবং তোমার প্রতি আমার মন কেমন, তার পরীক্ষা নিয়ে থাক; ওদেরকে ভেড়ার মত নিহত হবার জন্য টেনে নাও, হত্যার দিনের জন্য নিযুক্ত করে রাখ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও, হে সদাপ্রভু, তুমি তো আমাকে জানো; তুমি আমাকে দেখে থাকো এবং তোমার সম্পর্কে আমার চিন্তাধারা পরীক্ষা করে থাকো। মেষের মতো নিহত হওয়ার জন্য তুমি ওদের টেনে নাও! হত্যার দিনের জন্য তুমি তাদের পৃথক করে রাখো!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু, হে সদাপ্রভু, তুমি আমাকে জ্ঞাত আছ, তুমি আমাকে দেখিতেছ, এবং তোমার প্রতি আমার মন কেমন, তাহার পরীক্ষা লইয়া থাক; উহাদিগকে মেষের ন্যায় নিহত হইবার জন্য টানিয়া লও, বধের দিনের জন্য নিযুক্ত করিয়া রাখ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু, হে সদাপ্রভু, তুমি আমাকে জ্ঞাত আছ, তুমি আমাকে দেখিতেছ, এবং তোমার প্রতি আমার মন কেমন, তাহার পরীক্ষা লইয়া থাক; উহাদিগকে মেষের ন্যায় নিহত হইবার জন্য টানিয়া লও, বধের দিনের জন্য নিযুক্ত করিয়া রাখ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তুমি আমাকে জান; তুমি আমাকে দেখে থাক এবং তোমার প্রতি আমার ভক্তি কতখানি তা পরীক্ষা করে থাক। ভেড়ার মত কেটে ফেলবার জন্য তুমি তাদের টেনে নিয়ে যাও; জবাইয়ের দিনের জন্য তাদের আলাদা করে রাখ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তুমি আমাকে জান; তুমি আমাকে দেখে থাক এবং তোমার প্রতি আমার ভয় কতখানি তা পরীক্ষা করে থাক। ভেড়ার মত জবাই করবার জন্য তুমি তাদের টেনে নিয়ে যাও; জবাইয়ের দিনের জন্য তাদের আলাদা করে রাখ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, তুমি তো আমায় জান, দেখেছ তুমি আমার সকম কর্ম’, তোমাকে আমি কত ভালবাসি, তাও জান তুমি। কসাইখানায় যেভাবে মেষদের নিয়ে যাওয়া হয় তেমনই করে তুমি ওদের নিয়ে যাও ধরে। যতক্ষণ না তাদের নিধন করা হয়, একান্তে রাখ তাদের সতর্ক প্রহরায়, সেই সেদিনের প্রতীক্ষায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভু, আপনি আমার হৃদয় জানেন| আপনি আমাকে দেখেছেন এবং আমার হৃদয় ও মনের পরীক্ষা নিয়েছেন| জবাই করার আগে মেষদের যেমন টানতে টানতে নিয়ে যাওয়া হয়, তেমন করেই ঐ পাপী লোকদের তাড়িয়ে নিয়ে যান| জবাইয়ের দিনে ওদের জবাইয়ের জন্য বেছে নিন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সদাপ্রভু, তুমি নিজে আমাকে জান। তুমি আমাকে দেখেছ এবং আমার অন্তর পরীক্ষা করেছ। ভেড়ার মত হত্যা করার জন্য তাদের টেনে নিয়ে যাও। হত্যার দিনের জন্য তাদের আলাদা করে রাখ।