Jeremiah 12:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কত দিন দেশ শোক করবে ও সমস্ত ক্ষেতের ঘাস শুকনো থাকবে? দেশ-নিবাসীদের নাফরমানীর জন্য পশু ও পাখিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে; কারণ লোকেরা বলে, সে আমাদের শেষ দশা দেখবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই দেশ কত দিন শোক করবে এবং মাঠের প্রতিটি তৃণ শুকনো হবে? কারণ এই দেশে বসবাসকারীরা দুষ্ট, পশুরা ও সব পাখি ধ্বংস হয়েছে। এছাড়া, লোকেরা বলছে, “আমাদের প্রতি কী ঘটছে, তা তিনি দেখবেন না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কত দিন দেশ শোক করিবে ও সমস্ত ক্ষেত্রের তৃণ শুষ্ক থাকিবে? দেশনিবাসীদের দুষ্টতা প্রযুক্ত পশু ও পক্ষিগণের সংহার হইতেছে; কারণ লোকেরা বলে, সে আমাদের শেষ দশা দেখিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কত দিন দেশ শোক করিবে ও সমস্ত ক্ষেত্রের তৃণ শুষ্ক থাকিবে? দেশনিবাসীদের দুষ্টতা প্রযুক্ত পশু ও পক্ষিগণের সংহার হইতেছে; কারণ লোকেরা বলে, সে আমাদের শেষ দশা দেখিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর কত দিন দেশ শোক করবে এবং মাঠের ঘাস শুকনা হয়ে থাকবে? যারা সেখানে বাস করে তারা মন্দ বলে জীব-জানোয়ার আর পাখীরা সব ধ্বংস হয়ে গেছে। সেই লোকেরা বলছে, “আমাদের যা হবে তা সে দেখতে পাবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর কত দিন দেশ শোক করবে এবং মাঠের ঘাস শুকনা হয়ে থাকবে? যারা সেখানে বাস করে তারা মন্দ বলে জীব-জানোয়ার আর পাখীরা সব ধ্বংস হয়ে গেছে। সেই লোকেরা বলছে, “আমাদের যা হবে তা সে দেখতে পাবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর কতদিন আমাদের দেশ শুষ্ক থাকবে, মাঠের মধ্যে তৃণদল থাকবে শুকিয়ে? পশুপাখিরও প্রাণ হয়েছে সংশয় আমাদের স্বজাতি মানুষের দুষ্টতায়। তারা বলে, ‘আমাদের কার্যকলাপ ঈশ্বরের চোখে পড়ে না’।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কতদিন আর এই দেশ শুষ্ক থাকবে? ঐ দুষ্ট লোকদের কারণে এই দেশের পশু এবং পাখীরা মারা গিয়েছে| কিন্তু তবুও দুষ্ট লোকরা বলে, “আমাদের কি দশা হবে তা দেখার জন্য যিরমিয় ততদিন পর্যন্ত জীবিত থাকবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর কত দিন দেশ শোক করবে এবং দেশবাসীর দুষ্টতার জন্য মাঠের ঘাস শুকনো হয়ে থাকবে? পশু ও পাখীরা সব ধ্বংস হয়ে গেছে। সেই লোকেরা বলে, “আমাদের সাথে কি হবে ঈশ্বর তা জানেন না।”