Jeremiah 12:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি যদি পদাতিকদের সঙ্গে দৌড় দিয়ে থাক, আর তারা তোমাকে ক্লান্ত করে থাকে, তবে ঘোড়াগুলোর সঙ্গে কিভাবে পেরে উঠবে? আর যদিও শান্তির দেশে নির্ভয়ে থাক, তবুও জর্ডানের জঙ্গলে কি করবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যদি তুমি মানুষের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় অংশ নাও, আর তারা তোমাকে ক্লান্ত করে দেয়, তাহলে অশ্বদের সঙ্গে তুমি কীভাবে দৌড়াতে পারবে? তুমি যদি নিরাপদ ভূমিতে হোঁচট খাও, তাহলে জর্ডন নদীর তীরে, জঙ্গলে কী করবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি যদি পদাতিকদের সহিত দৌড়িয়া গিয়া থাক, আর তাহারা তোমাকে ক্লান্ত করিয়া থাকে, তবে অশ্বগণের সহিত কি প্রকারে পারিয়া উঠিবে? আর যদ্যপি শান্তির দেশে নির্ভয়ে থাক, তথাপি যর্দ্দনের শোভাস্থানে কি করিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি যদি পদাতিকদের সহিত দৌড়াইয়া গিয়া থাক, আর তাহারা তোমাকে ক্লান্ত করিয়া থাকে, তবে অশ্বগণের সহিত কি প্রকারে পারিয়া উঠিবে? আর যদ্যপি শান্তির দেশে নির্ভয়ে থাক, তথাপি যর্দনের শোভাস্থানে কি করিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“মানুষের সংগে দৌড় প্রতিযোগিতায় যদি তুমি ক্লান্ত হয়ে পড় তবে ঘোড়াদের সংগে দৌড়ে তুমি কি করে পারবে? কেবল শান্তিপূর্ণ দেশে যদি তুমি নিজেকে নিরাপদ মনে কর তাহলে যর্দনের ধারের জংগলে তুমি কি করে থাকবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মানুষের সংগে দৌড় প্রতিযোগিতায় যদি তুমি ক্লান্ত হয়ে পড় তবে ঘোড়াদের সংগে দৌড়ে তুমি কি করে পারবে? কেবল শান্তিপূর্ণ দেশে যদি তুমি নিজেকে নিরাপদ মনে কর তাহলে জর্ডানের ধারের জংগলে তুমি কি করে থাকবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, যিরমিয়, মানুষের সঙ্গে দৌড়ে যদি না পার, যদি এত ক্লান্তি আসে তোমার, তবে কেমন করে দৌড়াবে তুমি অশ্বের সাথে? সমতলভূমিতে যদি তুমি উছোট খাও, তবে কি করবে তুমি জর্ডনের তীরে অরণ্যভূমিতে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যিরমিয়, তুমি যদি লোকদের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় ক্লান্ত হয়ে পড়ো, তাহলে কি করে তুমি ঘোড়াদের সঙ্গে প্রতিযোগিতা করবে? তুমি যদি নিরাপদ স্থানেই হাঁপিযে ওঠো, তাহলে বিপদ সঙ্কুল জায়গায় কি করবে? যর্দনের নদী তীরে বেড়ে ওঠা কাঁটা ঝোপে পড়লে তুমি কি করবে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিরমিয়, যদি তুমি, পদাতিক সৈন্যদের সঙ্গে দৌড়াও এবং তারা তোমাকে ক্লান্ত করে ফেলে, তবে তুমি ঘোড়াদের সঙ্গে দৌড়ে কি করে শেষ করবে? যদি তুমি উন্মুক্ত ও সুরক্ষিত দেশে পতিত হও, তাহলে যর্দ্দনের ঘন ঝোপঝাড়ে তুমি কি করবে?