Jeremiah 12:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত তোমার ভাইয়েরা ও তোমার পিতৃকুল, তারাই তোমার প্রতি বেঈমানী করেছে, তারাই তোমার পিছনে ‘ধর ধর’ বলে ডাকছে; তারা তোমাকে ভাল ভাল কথা বললেও তাদের কথায় বিশ্বাস করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার ভাইয়েরা, তোমার নিজের পরিবার, এমনকি, তারাও তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে; তারা তোমার বিরুদ্ধে এক তীব্র শোরগোল তুলেছে। তুমি তাদের বিশ্বাস কোরো না, যদিও তারা তোমার সম্পর্কে ভালো ভালো কথা বলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ তোমার ভ্রাতৃগণ ও তোমার পিতৃকুল, তাহারাই তোমার প্রতি বিশ্বাসঘাতকতা করিয়াছে, তাহারাই তোমার পশ্চাতে ‘ধর ধর’ বলিয়া ডাকিতেছে; তাহারা তোমাকে ভাল ভাল কথা কহিলেও তাহাদের কথায় বিশ্বাস করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ তোমার ভ্রাতৃগণ ও তোমার পিতৃকুল, তাহারাই তোমার প্রতি বিশ্বাসঘাতকতা করিয়াছে, তাহারাই তোমার পশ্চাতে ‘ধর ধর’ বলিয়া ডাকিতেছে; তাহারা তোমাকে ভাল ভাল কথা কহিলেও তাহাদের কথায় বিশ্বাস করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার ভাইয়েরা, অর্থাৎ তোমার বংশের নিজের লোকেরা তোমার প্রতি বিশ্বাসঘাতকতা করেছে; তারাও তোমার পিছনে লেগেছে। তোমার বিষয় ভাল কথা বললেও তাদের বিশ্বাস কোরো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার ভাইয়েরা, অর্থাৎ তোমার বংশের নিজের লোকেরা তোমার প্রতি বেঈমানী করেছে; তারাও তোমার পিছনে লেগেছে। তোমার বিষয় ভাল কথা বললেও তাদের বিশ্বাস কোরো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার ভাইয়েরা, তোমার পরিজনেরা বিশ্বাসঘাতকতা করেছে তোমার সঙ্গে, সোচ্চার হয়েছে তারা তোমার বিরুদ্ধে, হাত মিলিয়েছে তোমার আক্রমণকারীদের সাথে। বিশ্বাস করো না তাদের, এমনকি মধুর কথাতেও করো না বিশ্বাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার বিরুদ্ধে যারা চক্রান্ত করেছে তারা হল তোমার নিজের ভাযেরা এবং তোমার নিজের পরিবারের লোকরা| তোমারই পরিবারের লোকরা তোমার বিরুদ্ধে গর্জে উঠেছে| ওরা তোমার সঙ্গে বন্ধুর মতো কথা বললেও ওদের বিশ্বাস করো না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তোমার ভাইয়েরা ও তোমার বাবার বংশ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং চিত্কার করে তোমার নিন্দা করে। এমনকি যদি তারা তোমার বিষয় ভাল কথা বলে, তাদের উপর বিশ্বাস করো না।