Jeremiah 12:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আমার বাড়ি ত্যাগ করেছি; আমার অধিকার ছেড়ে দিয়েছি, আমার প্রাণের প্রিয়পাত্রীকে দুশমনদের হাতে তুলে দিয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি আমার গৃহ ত্যাগ করব, আমার উত্তরাধিকার ছেড়ে চলে যাব; আমার ভালোবাসার পাত্রীকে আমি শত্রুদের হাতে তুলে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি আপন বাটী ত্যাগ করিয়াছি; আপন অধিকার ছাড়িয়া দিয়াছি, আপন প্রাণের প্রিয়পাত্রীকে শত্রুগণের হস্তে সমর্পণ করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি আপন বাটী ত্যাগ করিয়াছি; আপন অধিকার ছাড়িয়া দিয়াছি, আপন প্রাণের প্রিয়পাত্রীকে শত্রুগণের হস্তে সমর্পণ করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি আমার লোকদের ছেড়ে দিয়েছি এবং আমার সম্পত্তি ইস্রায়েলকে ত্যাগ করেছি; আমি যাকে ভালবাসি তাকে তার শত্রুদের হাতে তুলে দিয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি আমার বান্দাদের ছেড়ে দিয়েছি এবং আমার সম্পত্তি ইসরাইলকে ত্যাগ করেছি; আমি যাকে মহব্বত করি তাকে তার শত্রুদের হাতে তুলে দিয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, আমি পরিত্যাগ করেছি ইসরায়েলীদের, আমার মনোনীত জাতিকে করেছি প্রত্যাখ্যান। আমার প্রিয় সন্তানদের আমি তুলে দিয়েছি তাদের শত্রুকুলের হাতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি প্রভু আমার সমস্ত ঘরবাড়ি এবং আমার সমস্ত সম্পত্তি পরিত্যাগ করেছি| আমি যাকে ভালবাসি সেই তাকে (যিহূদা) আমি তার শত্রুদের তাকে দিয়ে দিয়েছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আমি আমার বাড়ি ত্যাগ করেছি; আমার সম্পত্তি ত্যাগ করেছি। আমি আমার প্রিয় লোকেদের তার শত্রুদের হাতে তুলে দিয়েছি।