Jeremiah 12:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার পক্ষে কি আমার অধিকার ছাপযুক্ত শকুনীর মত হয়েছে? শকুনীরা কি চারদিকে তার বিরুদ্ধে এসেছে? চল, তোমরা সমস্ত বন্য পশু একত্র কর, তাদেরকে খাওয়াতে আন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার উত্তরাধিকার কি আমার কাছে এক বিচিত্র রংয়ের শিকারি পাখির মতো হয়নি যেন অন্যান্য শিকারি পাখিরা এসে তার চারপাশে জড়ো হয় ও আক্রমণ করে? যাও, গিয়ে সব বন্যপশুকে একত্র করো; গ্রাস করার জন্য তাদের নিয়ে এসো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার পক্ষে কি আমার অধিকার চিত্রাঙ্গ শকুনিবৎ হইয়াছে? শকুনিরা কি চারিদিকে তাহার বিপরীতে আসিয়াছে? চল, তোমরা সমস্ত বন্য পশু একত্র কর, তাহাদিগকে ভোজন করাইতে আন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার পক্ষে কি আমার অধিকার চিত্রাঙ্গ শকুনিবৎ হইয়াছে? শকুনিরা কি চারিদিকে তাহার বিপরীতে আসিয়াছে? চল, তোমরা সমস্ত বন্য পশু একত্র কর, তাহাদিগকে ভোজন করাইতে আন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার সম্পত্তি আমার কাছে অদ্ভূত রংয়ের শিকারী পাখীর মত হয়েছে, যাকে অন্যান্য শিকারী পাখীরা ঘেরাও করে আক্রমণ করছে। তুমি গিয়ে সমস্ত বুনো পশুদের জড়ো করে নিয়ে এস যেন তারা খেতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার সম্পত্তি আমার কাছে অদ্ভূত রংয়ের শিকারী পাখীর মত হয়েছে, যাকে অন্যান্য শিকারী পাখীরা ঘেরাও করে আক্রমণ করছে। তুমি গিয়ে সমস্ত বুনো পশুদের জড়ো করে নিয়ে এস যেন তারা খেতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই প্রজাবৃন্দ অদ্ভুত এক বাজপাখির মত, চারিদিক থেকে অন্য বাজপাখিরা যাকে করেছে আক্রমণ। এস বন্য পশুর দল, যোগ দাও ভোজের আসরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার লোকরা শকুন পরিবৃত মৃত প্রায় জন্তুর মতো হয়ে উঠেছে| তাদের ঘিরে পাক খাচ্ছে লোভী শকুনের দল| বন্য জন্তুরা এসো, এসো কিছু খাবার তোমাদের জন্য পড়ে আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার সম্পত্তি হায়নার মত, যাকে অন্যান্য শিকারী পাখীরা ঘিরে ধরে। যাও, সমস্ত বুনো পশুদের জড়ো কর এবং তাদের খাওয়ার জন্য নিয়ে এস।