Jeremiah 13:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই যে দুষ্ট জাতি আমার কথা শুনতে অস্বীকার করে, নিজ নিজ হৃদয়ের কঠিনতা অনুসারে চলে এবং অন্য দেবতাদের সেবা ও তাদের কাছে সেজ্‌দা করার জন্য তাদের অনুগামী হয়, তারা এই অন্তর্বাসের মত হবে, যা কোন কাজের যোগ্য নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই দুষ্ট প্রজারা, যারা আমার কথা শুনতে চায় না, যারা নিজেদের অন্তরের একগুঁয়েমি অনুযায়ী চলে এবং অন্যান্য দেবদেবীর অনুসারী হয়ে তাদের উপাসনা করে, তারা এই কোমরবন্ধের মতো, সম্পূর্ণরূপে ব্যবহারের অযোগ্য হবে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই যে দুষ্ট জাতি আমার কথা শুনিতে অস্বীকার করে, আপন আপন হৃদয়ের কঠিনতা অনুসারে চলে, এবং অন্য দেবগণের সেবা ও তাহাদের কাছে প্রণিপাত করিবার জন্য তাহাদের অনুগামী হয়, তাহারা এই পটিকার ন্যায় হইবে, যাহা কোন কার্য্যের যোগ্য নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই যে দুষ্ট জাতি আমার কথা শুনিতে অস্বীকার করে, আপন আপন হৃদয়ের কঠিনতা অনুসারে চলে, এবং অন্য দেবগণের সেবা ও তাহাদের কাছে প্রণিপাত করিবার জন্য তাহাদের অনুগামী হয়, তাহারা এই পটিকার ন্যায় হইবে, যাহা কোন কার্যের যোগ্য নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই দুষ্ট জাতির লোকেরা, যারা আমার কথা শুনতে অস্বীকার করেছে এবং তাদের অন্তরের একগুঁয়েমিতে চলেছে আর সেবা ও উপাসনা করবার জন্য দেব-দেবতার পিছনে গেছে তারা এই জাংগিয়ার মত সম্পূর্ণভাবে অকেজো হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই দুষ্ট জাতির লোকেরা, যারা আমার কথা শুনতে অস্বীকার করেছে এবং তাদের দিলের একগুঁয়েমিতে চলেছে আর সেবা ও এবাদত করবার জন্য দেব-দেবীর পিছনে গেছে তারা এই জাংগিয়ার মত সম্পূর্ণভাবে অকেজো হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই দুষ্ট লোকেরা আমাকে মান্য করতে অস্বীকার করেছে। ওরা যেমন মন্দ, তেমনি জেদী। অন্য দেবতারই পূজা করে ওরা। তাই তারা হবে এই কটিবন্ধনীগুলির মত, যার কোনটাই আর অক্ষত নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যিহূদার সমস্ত দুষ্ট ও অহঙ্কারী লোকদের ধ্বংস করে দেব| তারা আমার বার্তাসমূহ শুনতে অস্বীকার করেছিল| তারা একগুঁয়ে, জেদী| তারা নিজের মতো করে চলেছে| তারা অন্য দেবতাদের পূজা করেছে| যিহূদার লোকদের অবস্থা হবে ঐ কটির মতো| তারা ধ্বংস হবেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই দুষ্ট জাতির লোকেরা, যারা আমার কথা শুনতে অস্বীকার করে, যারা তাদের অন্তরের কঠিনতা অনুসারে চলে, যারা উপাসনা করার জন্য দেবতাদের পিছনে যায় এবং তাদের কাছে মাথা নত করে, তারা এই অন্তর্বাসটির মত যার ভালো কিছু নেই।