Jeremiah 13:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তুমি তাদেরকে এই কথা বল, ইসরাইলের আল্লাহ্‌ মাবুদ এই কথা বলেন, প্রত্যেক কলসী আঙ্গুর-রসে পূর্ণ করা যাবে; তাতে তারা তোমাকে বলবে, প্রত্যেক কলসী যে আঙ্গুর-রসে পূর্ণ করা যাবে, তা আমরা কি জানি না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি গিয়ে তাদের বলো, ‘সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, প্রতিটি সুরাধার আঙুররসে পূর্ণ করা হবে।’ আর তারা যদি তোমাকে বলে, ‘আমরা কি জানি না যে, প্রতিটি সুরাধার আঙুররসে পূর্ণ করা হবে?’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তুমি তাহাদিগকে এই কথা বল, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, প্রত্যেক কলস দ্রাক্ষারসে পূর্ণ করা যাইবে; তাহাতে তাহারা তোমাকে বলিবে, প্রত্যেক কলস যে দ্রাক্ষারসে পূর্ণ করা যাইবে, তাহা আমরা কি জানি না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহারা শুনিতে চাহিল না। অতএব তুমি তাহাদিগকে এই কথা বল, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, প্রত্যেক কলস দ্রাক্ষারসে পূর্ণ করা যাইবে; তাহাতে তাহারা তোমাকে বলিবে, প্রত্যেক কলস যে দ্রাক্ষারসে পূর্ণ করা যাইবে, তাহা আমরা কি জানি না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি তাদের বল যে, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু বলছেন, ‘আংগুর-রস রাখা প্রত্যেকটি মাটির পাত্র রসে পূর্ণ করতে হবে।’ আর যদি তারা তোমাকে বলে, ‘আমরা কি জানি না যে, আংগুর-রস রাখা প্রত্যেকটি পাত্র রসে পূর্ণ করতে হবে?’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি তাদের বল যে, ইসরাইলের মাবুদ আল্লাহ্‌ বলছেন, ‘আংগুর-রস রাখা প্রত্যেকটি মাটির পাত্র রসে পূর্ণ করতে হবে।’ আর যদি তারা তোমাকে বলে, ‘আমরা কি জানি না যে, আংগুর-রস রাখা প্রত্যেকটি পাত্র রসে পূর্ণ করতে হবে?’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর আমাকে বললেন, যিরমিয়, ইসরায়েলীদের বল, প্রত্যেকটি সুরাপাত্র সুরায় পূর্ণ থাকে। তারা বলবে, ‘সুরাপাত্র যে সুরায় পূর্ণ থাকে, সে কথা কি আমরা জানি না?’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যিরমিয়, যিহূদার লোকদের বলো: ‘প্রভু, ইস্রায়েলের ঈশ্বর যা বললেন তা হল: চামড়ার তৈরী প্রত্যেকটি দ্রাক্ষারস রাখার থলি দ্রাক্ষারসে ভরে থাকা উচিৎ‌|’ ওরা তোমাকে মৃদু হেসে বলবে, ‘আমরা কি জানি না যে প্রতিটি চামড়ার তৈরী দ্রাক্ষারস রাখার থলি দ্রাক্ষারসে পূর্ণ থাকা উচিৎ‌|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই তুমি তাদের এই কথা বল, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এটা বলেন, প্রত্যেকটি পাত্র আঙ্গুর রসে পূর্ণ হবে। তারা তোমাকে বলবে, আমরা কি জানি না যে, প্রত্যেকটি পাত্র আঙ্গুর রসে পূর্ণ হবে?