Jeremiah 13:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা সময় থাকতে নিজেদের আল্লাহ্ মাবুদের গৌরব স্বীকার কর, নতুবা তিনি অন্ধকার উপস্থিত করবেন, আর ঘোর অন্ধকারাচ্ছন্ন পর্বতমালায় তোমাদের পায়ে হোঁচট লাগবে এবং তোমরা আলোর অপেক্ষা করলে তিনি তা মৃত্যুচ্ছায়াতে পরিণত করবেন, ঘোর অন্ধকারস্বরূপ করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের উপরে তিনি অন্ধকার নিয়ে আসার পূর্বে, অন্ধকারময় পর্বতমালায় তোমাদের চরণ স্খলিত হওয়ার পূর্বে, তোমরা তোমাদের ঈশ্বর, সদাপ্রভুকে মহিমা অর্পণ করো। তোমরা আলোর আশা করেছিলে, কিন্তু তিনি তা গাঢ় অন্ধকারে পরিণত করবেন, ঘোর অন্ধকারে তা বদলে দেবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা সময় থাকিতে আপনাদের ঈশ্বর সদাপ্রভুর গৌরব স্বীকার কর, নতুবা তিনি অন্ধকার উপস্থিত করিবেন, আর তিমিরাচ্ছন্ন পর্ব্বতমালায় তোমাদের চরণে উছোট লাগিবে, এবং তোমরা আলোর অপেক্ষা করিলে তিনি তাহা মৃত্যুচ্ছায়াতে পরিণত করিবেন, ঘোর অন্ধকারস্বরূপ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা সময় থাকিতে আপনাদের ঈশ্বর সদাপ্রভুর গৌরব স্বীকার কর, নতুবা তিনি অন্ধকার উপস্থিত করিবেন, আর তিমিরাচ্ছন্ন পর্বতমালায় তোমাদের চরণে উছোট লাগিবে, এবং তোমরা আলোর অপেক্ষা করিলে তিনি তাহা মৃত্যুচ্ছায়াতে পরিণত করিবেন, ঘোর অন্ধকারস্বরূপ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর গৌরব কর, তা না হলে তিনি অন্ধকার নিয়ে আসবেন আর অন্ধকার হয়ে আসা সব পাহাড়ের উপরে তোমাদের পায়ে উছোট লাগবে। তোমরা আলোর আশা করলে তিনি তা অন্ধকার করে দেবেন, গভীর অন্ধকার করে দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্র গৌরব কর, তা না হলে তিনি অন্ধকার নিয়ে আসবেন আর অন্ধকার হয়ে আসা সব পাহাড়ের উপরে তোমাদের পায়ে উচোট লাগবে। তোমরা আলোর আশা করলে তিনি তা অন্ধকার করে দেবেন, গভীর অন্ধকার করে দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের ঈশ্বর, প্রভু পরমেশ্বরকে মহিমায় ভূষিত কর। তিনি অন্ধকারে দেশ আচ্ছন্ন করার আগে, পর্বতের উপরে তোমাদের উছোট খাওয়ার আগে, ভূষিত কর তাঁকে সম্ভ্রমে ও মর্যাদায়। যে আলোর প্রত্যাশায় তোমরা রয়েছ তাকে ঘন অন্ধকারে ডুবিয়ে দেবার আগে মহিমায় ভূষিত কর তাঁকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের প্রভু ঈশ্বরকে সম্মান করো| তাঁর প্রশংসা করো, না হলে তিনি অন্ধকার বয়ে আনবেন| যেখানে তোমরা আলোর জন্য অপেক্ষা করছ এবং আশা করছ, সেই অন্ধকার পাহাড়গুলিতে হোঁচট খাবার আগে এবং পড়বার আগে প্রভুর প্রশংসা কর, নাহলে তিনি সেটাকে ভয়াবহ অন্ধকারে পরিণত করবেন| তিনি আলোটিকে গাঢ় অন্ধকারে পরিবর্তিত করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের ঈশ্বর সদাপ্রভুর গৌরব কর, তা না হলে তিনি অন্ধকার নিয়ে আসবেন এবং অন্ধকারে আচ্ছন্ন পর্বতে তোমাদের পা হোঁচট খাবে। কারণ তোমরা আলোর আশা করছ, কিন্তু তিনি সেই জায়গা ঘন অন্ধকারে ভরে দেবেন, গভীর মেঘে ভরে দেবেন।