Jeremiah 13:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা যদি এই কথা শোন, তবে তোমাদের দর্পের কারণে আমার প্রাণ নিরালায় কান্নাকাটি করবে এবং আমার চোখ অশ্রুপাত করবে, অশ্রুধারা বইবে, কেননা মাবুদের পাল বন্দী হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তোমরা যদি না শোনো, তোমাদের গর্বের কারণে আমি গোপনে কাঁদতে থাকব; আমার চোখদুটি তীব্র অশ্রুপাত করবে, চোখের জল উপচে পড়বে সেখান থেকে, কারণ সদাপ্রভুর লোকেরা বন্দি হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা যদি এ কথা না শুন, তবে তোমাদের দর্প প্রযুক্ত আমার প্রাণ নিরালায় রোদন করিবে, এবং আমার চক্ষু অশ্রুপাত করিবে, অশ্রুধারা বহিবে, কেননা সদাপ্রভুর পাল বন্দি হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা যদি এই কথা না শুন, তবে তোমাদের দর্প প্রযুক্ত আমার প্রাণ নিরালায় রোদন করিবে, এবং আমার চক্ষু অশ্রুপাত করিবে, অশ্রুধারা বহিবে, কেননা সদাপ্রভুর পাল বন্দি হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যদি কথা না শোন তবে তোমাদের অহংকারের জন্য আমি গোপনে কাঁদব, ভীষণভাবে কাঁদব ও আমার চোখ জলে ভেসে যাবে, কারণ সদাপ্রভুর লোকদের বন্দী করে নিয়ে যাওয়া হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যদি কথা না শোন তবে তোমাদের অহংকারের জন্য আমি গোপনে কাঁদব, ভীষণভাবে কাঁদব ও আমার চোখ পানিতে ভেসে যাবে, কারণ মাবুদের বান্দাদের বন্দী করে নিয়ে যাওয়া হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি এ কথা না শোন তোমরা, তবে তোমাদের এই অহঙ্কারের জন্য গোপনে আমি কাঁদব, কাঁদব সুতীব্র বেদনায়, বইবে আমার অশ্রুধারা, কারণ প্রভু পরমেশ্বরের প্রজাদের নিয়ে যাওয়া হচ্ছে বন্দীরূপে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তোমরা প্রভুর কথা না শোন, তোমাদের অহঙ্কার আমাকে ভীষণ দুঃখ দেবে| আমি মুখ লুকিয়ে চিৎকার করে কাঁদব| আমার চোখ দিয়ে অঝোরে অশ্রু-ধারা বইতে থাকবে| কারণ প্রভুর পালকে বন্দী করে নিয়ে যাওয়া হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা যদি কথা না শোন, তবে তোমাদের অহঙ্কারের জন্য আমি গোপনে কাঁদব। আমার চোখ নিশ্চই কাঁদবে ও জলে ভেসে যাবে, কারণ সদাপ্রভুর পাল বন্দী হয়েছে।