Jeremiah 13:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা চোখ তুলে দেখ, ওরা উত্তর দিক থেকে আসছে; তোমাকে যে ভেড়ার পাল দেওয়া হয়েছিল, তোমার সেই সুন্দর ভেড়ার পাল কোথায়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চোখ তোলো এবং দেখো যারা উত্তর দিক থেকে আসছে। সেই মেষপাল কোথায়, যার দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছিল, যে মেষের জন্য তুমি গর্ববোধ করতে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা চক্ষু তুলিয়া দেখ, উহারা উত্তর দিক্ হইতে আসিতেছে; তোমাকে যে মেষপাল দত্ত হইয়াছিল, তোমার সেই চারু মেষপাল কোথায়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা চক্ষু তুলিয়া দেখ, উহারা উত্তরদিক্ হইতে আসিতেছে; তোমাকে যে মেষপাল দত্ত হইয়াছিল, তোমার সেই চারু মেষপাল কোথায়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “হে যিরূশালেম, তুমি চোখ তোল, দেখ, উত্তর দিক থেকে শত্রুরা আসছে। যে পাল তোমার হাতে দেওয়া হয়েছিল, যে ভেড়াদের নিয়ে তুমি গর্ব করতে তারা কোথায়?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “হে জেরুজালেম, তুমি চোখ তোল, দেখ, উত্তর দিক থেকে শত্রুরা আসছে। যে পাল তোমার হাতে দেওয়া হয়েছিল, যে ভেড়াদের নিয়ে তুমি গর্ব করতে তারা কোথায়?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেম দেশ, তোমার শত্রুরা উত্তর দিক থেকে ছুটে আসছে! তোমার হাতে যাদের ভার দেওয়া হয়েছিল, তোমার সেই প্রজারা কোথায়, যারা ছিল তোমার গর্বের ধন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেম দেখ! উত্তর দিক থেকে শত্রুরা আসছে| তোমার মেষের পাল কোথায়? ঈশ্বর তোমাদের ঐ চমৎকার মেষের পালটি দিয়েছিলেন| তোমাদের ওটার দেখাশোনা করবার কথা ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি চোখ তোল, দেখ, উত্তর দিক থেকে তারা আসছে। কোথায় সেই পাল যা তিনি তোমাকে দিয়েছিলেন, সেই পাল যা তোমার কাছে খুব সুন্দর ছিল?