Jeremiah 13:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি যাদেরকে আত্মীয়রূপে নিজের উপরে প্রভুত্ব করতে শিক্ষা দিয়েছ, যখন তিনি তাদেরকে মস্তকরূপে তোমার উপরে নিযুক্ত করবেন, সে সময় কি বলবে? প্রসবকালে যেমন স্ত্রীলোক, তেমনি তুমি কি যন্ত্রণাগ্রস্ত হবে না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাদের সঙ্গে তুমি বিশেষ মিত্রতা গড়ে তুলেছিলে, তাদের যখন সদাপ্রভু তোমার উপরে বসাবেন, তখন তুমি কী বলবে? প্রসববেদনাগ্রস্ত স্ত্রীর মতো তুমিও কি যন্ত্রণাগ্রস্ত হবে না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি যাহাদিগকে আত্মীয়রূপে আপনার উপরে [প্রভুত্ব করিতে] শিক্ষা দিয়াছ, যখন তিনি তাহাদিগকে মস্তকরূপে তোমার উপরে নিযুক্ত করিবেন, তৎকালে কি বলিবে? প্রসবকালে যেমন স্ত্রীলোক, তেমনি তুমি কি যন্ত্রণাগ্রস্ত হইবে না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি যাহাদিগকে আত্মীয়রূপে আপনার উপরে [প্রভুত্ব করিতে] শিক্ষা দিয়াছ, যখন তিনি তাহাদিগকে মস্তকরূপে তোমার উপরে নিযুক্ত করিবেন, তৎকালে কি বলিবে? প্রসবকালে যেমন স্ত্রীলোক, তেমনি তুমি কি যন্ত্রণাগ্রস্ত হইবে না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সব রাজ্যের সংগে তুমি বন্ধুত্ব গড়ে তুলেছিলে সদাপ্রভু যখন তোমার উপরে তাদের বসাবেন তখন তুমি কি বলবে? প্রসবের সময়ে স্ত্রীলোক যেমন যন্ত্রণা পায় তেমনি কি তুমি যন্ত্রণা পাবে না?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে সব রাজ্যের সংগে তুমি বন্ধুত্ব গড়ে তুলেছিলে মাবুদ যখন তোমার উপরে তাদের বসাবেন তখন তুমি কি বলবে? প্রসবের সময়ে স্ত্রীলোক যেমন যন্ত্রণা পায় তেমনি কি তুমি যন্ত্রণা পাবে না?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাদের তুমি বন্ধু ভেবেছিলে, তারা যখন তোমাকে পরাজিত করে তোমার উপর রাজত্ব করবে, তখন তুমি কি বলবে? প্রসব বেদনাতুরা নারীর মত তুমি যন্ত্রণা ভোগ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যখন তোমার কাছে তোমার মেষের পালের হিসেব দিতে বলবেন, তখন তুমি কি বলবে? কথা ছিল তুমি তোমার লোকদের ঈশ্বর সম্বন্ধে শিক্ষা দেবে| তোমার নেতাদের তাদের নেতৃত্ব দেবার কথা ছিল| কিন্তু তারা তাদের কাজ করেনি| তাই তোমাকে বেশী দুঃখ যন্ত্রণা সহ্য করতে হবে| সে যন্ত্রণা হবে একজন মহিলার প্রসব যন্ত্রণার মতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি কি বলবে যখন ঈশ্বর তোমার উপরে তাদের বসাবেন যাদেরকে তুমি তোমার বন্ধু হতে শিক্ষা দিয়েছিলে? সন্তান জন্ম দেবার দিনের একজন স্ত্রীলোক যেমন যন্ত্রণা পায় তুমি কি তেমনি যন্ত্রণা পাবে না?