Jeremiah 13:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি তুমি মনে মনে বল, আমার এমন দশা কেন ঘটলো? তোমার অনেক অপরাধের দরুন তোমার পরিচ্ছদের শেষভাগ তুলে দেওয়া হল, তোমার পাদমূলের প্রতি জুলুম করা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর যদি তুমি মনে মনে প্রশ্ন করো, “আমার প্রতি এসব কেন ঘটেছে?” এর উত্তর হল, তোমার বহু পাপের জন্য তোমার পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে এবং তোমার শরীরের উপরে অত্যাচার করা হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি তুমি মনে মনে বল, আমার দশা কেন ঘটিল? তোমার অপরাধের বাহুল্যে তোমার পরিচ্ছদের অন্ত তুলিয়া দেওয়া হইল, তোমার পাদমূলের প্রতি অত্যাচার করা হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি তুমি মনে মনে বল, আমার এমন দশা কেন ঘটিল? তোমার অপরাধের বাহুল্যে তোমার পরিচ্ছদের অন্ত তুলিয়া দেওয়া হইল, তোমার পাদমূলের প্রতি অত্যাচার করা হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি তুমি নিজেকে জিজ্ঞাসা কর, ‘আমার উপর এটা কেন ঘটল?’ তবে এর উত্তর হল, তোমার অনেক পাপের জন্য তোমার কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে ও দেহের উপর অত্যাচার করা হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি তুমি নিজেকে জিজ্ঞাসা কর, ‘আমার উপর এটা কেন ঘটল?’ তবে এর জবাব হল, তোমার অনেক গুনাহের জন্য তোমার কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে ও শরীরের উপর জুলুম করা হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি তুমি জিজ্ঞাসা কর কেন তোমার উপর এসব ঘটল, কেন তোমায় বিবস্ত্রা করা হল, কেন তুমি ধর্ষিতা হলে—তাহলে বলব, এসব ঘটেছে তোমার সাংঘাতিক পাপের জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি হয়তো নিজেকে জিজ্ঞেস করবে, “আমার ক্ষেত্রে এইসব খারাপ ব্যাপারগুলো কেন ঘটল?” তোমার অনেক পাপের জন্য ঐ সব ঘটেছে| তোমার পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে এবং তোমার জুতোকেই নিয়ে চলে গেছে| তারা তোমাকে বিব্রত, বিরক্ত করার জন্যই ওগুলো করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি তুমি নিজের অন্তরে বল, আমার সাথে এটা কেন ঘটল? এটা ঘটার কারণ তোমার অসংখ্য অপরাধ, যা তোমার পোশাক উন্মুক্ত করেছে এবং তুমি ধর্ষিতা হয়েছ।