Jeremiah 13:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইথিওপীয় কি তার ত্বক, কিংবা চিতাবাঘ কি তার চিত্রবিচিত্র পরিবর্তন করতে পারে? তা হলে দুষ্কর্ম অভ্যাস করেছ যে তোমরা, তোমরাও সৎকর্ম করতে পারবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কূশ দেশের লোক কি তার চামড়ার রং কিংবা চিতাবাঘ কি তার শরীরের ছোপ বদলাতে পারে? তোমরাও তেমনই ভালো কিছু করতে পারো না, কারণ মন্দ কাজ করায় তোমরা অভ্যস্ত হয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কূশীয় কি আপন ত্বক্‌, কিম্বা চিতাবাঘ কি আপন চিত্রবিচিত্র পরিবর্ত্তন করিতে পারে? তাহা হইলে দুষ্কর্ম্ম অভ্যাস করিয়াছ যে তোমরা, তোমরাও সৎকর্ম্ম করিতে পারিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কূশীয় কি আপন ত্বক্‌, কিম্বা চিতাবাঘ কি আপন চিত্রবিচিত্র পরিবর্তন করিতে পারে? তাহা হইলে দুষ্কর্ম অভ্যাস করিয়াছ যে তোমরা, তোমরাও সৎকর্ম করিতে পারিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কূশ দেশের লোক কি তার দেহের রং কিম্বা চিতাবাঘ কি তার গায়ের ফোঁটা ফোঁটা দাগ বদলে ফেলতে পারে? তুমিও তেমনি ভাল কাজ করতে পার না, কারণ তুমি মন্দ কাজ করা অভ্যাস করে ফেলেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইথিওপিয়া দেশের লোক কি তার শরীরের রং কিংবা চিতাবাঘ কি তার গায়ের ফোঁটা ফোঁটা দাগ বদলে ফেলতে পারে? তুমিও তেমনি ভাল কাজ করতে পার না, কারণ তুমি খারাপ কাজ করা অভ্যাস করে ফেলেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেউ কি কখনও তার গায়ের রং বদলাতে পারে অথবা চিতাবাঘ কি তার গায়ের ছাপ পারে পাল্টে দিতে? তা যদি পারে, তবে তুমি যে মন্দ ছাড়া আর কিছুই কোনদিন কর নি, সেই তুমিও ন্যায় কাজ করতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন কালো চামড়ার মানুষ কখনও তার গায়ের রক্ত পালটাতে পারে না| এবং চিতাও তার গায়ের দাগ পালটাতে পারে না| সেই রকম ভাবে জেরুশালেম তুমি কোনদিন পালটাবে না এবং ভাল কাজ করতে পারবে না| তুমি সর্বদাই খারাপ কাজ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কূশ দেশের লোক কি তার দেহের রং পরিবর্তন করতে পারে, অথবা চিতাবাঘ কি তার দাগ পরিবর্তন করতে পারে? যদি তাই হয়, তুমি নিজেও মন্দ কাজে অভ্যস্ত, ভাল কাজ করতে পার।