Jeremiah 13:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি এদেরকে উড়িয়ে দেব, যেমন মরুভূমিস্থ বায়ুর সম্মুখে নাড়া উড়ে যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“মরুভূমির বাতাসে উড়ে যাওয়া তুষের মতো আমি তোমার লোকদের ছড়িয়ে ফেলব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি ইহাদিগকে উড়াইয়া দিব, যেমন প্রান্তরস্থ বায়ুর সম্মুখে নাড়া উড়িয়া যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি ইহাদিগকে উড়াইয়া দিব, যেমন প্রান্তরস্থ বায়ুর সম্মুখে নাড়া উড়িয়া যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“মরু-এলাকার বাতাসে উড়িয়ে নিয়ে যাওয়া তুষের মত আমি তোমার লোকদের ছড়িয়ে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মরুভূমির বাতাসে উড়িয়ে নিয়ে যাওয়া তুষের মত আমি তোমার লোকদের ছড়িয়ে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর প্রচণ্ড ঝড়ের মুখে তোমাকে খড়কুটোর মত ছড়িয়ে ফেলবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি তোমাকে জোর করে ঘর ছাড়া করবো| তুমি দিকবিদিক ছোটাছুটি করবে| তুমি ভূষির মতো মরু ঝড়ে উড়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আমি তুষের মত তাদের ছড়িয়ে দেব যা মরুপ্রান্তের বাতাসে নষ্ট হয়।