Jeremiah 13:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এ-ই তোমার পরিণাম, আমা দ্বারা নিরূপিত তোমার অংশ, মাবুদ এই কথা বলেন; যেহেতু তুমি আমাকে ভুলে গেছ এবং মিথ্যাতে বিশ্বাস করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই তোমার নির্দিষ্ট পাওনা, তোমার জন্য আমার দেওয়া নিরূপিত অংশ,” সদাপ্রভু এই কথা বলেন, “কারণ তুমি আমাকে ভুলে গিয়েছ এবং ভ্রান্ত দেবদেবীকে বিশ্বাস করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহাই তোমার নির্দ্দিষ্ট অধিকার, আমা দ্বারা নিরূপিত তোমার অংশ, এই কথা সদাপ্রভু কহেন; যেহেতু তুমি আমাকে ভুলিয়া গিয়াছ, এবং মিথ্যাতে বিশ্বাস করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহাই তোমার নির্দিষ্ট অধিকার, আমা দ্বারা নিরূপিত তোমার অংশ, এই কথা সদাপ্রভু কহেন; যেহেতু তুমি আমাকে ভুলিয়া গিয়াছ, এবং মিথ্যাতে বিশ্বাস করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এটাই তোমার পাওনা; এটাই আমি তোমার জন্য মেপে দিয়েছি, কারণ তুমি আমাকে ভুলে গিয়ে মিথ্যা দেব-দেবতার উপর বিশ্বাস করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এটাই তোমার পাওনা; এটাই আমি তোমার জন্য মেপে দিয়েছি, কারণ তুমি আমাকে ভুলে গিয়ে মিথ্যা দেব-দেবীর উপর বিশ্বাস করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি বলেছেন, এই হবে তোমার ভবিতব্য। তিনি তোমার এই অবস্থা করবেন বলে মনস্থ করেছেন, কারণ তুমি তাঁকে ভুলে গিয়ে অলীক দেবতাদের উপর আস্থাশীল হয়েছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এসবই তোমাদের ভাগ্য়ে ঘটবে| তোমাদের ব্যাপারে আমার এটাই পরিকল্পনা|” এই হল প্রভুর বার্তা| “কেন এটা ঘটবে? কারণ তুমি আমায় ভুলে গিয়েছিলে| তুমি মূর্ত্তিদের বিশ্বাস করেছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটাই সেটা যা আমি তোমাকে দিয়েছি, তোমার জন্য আমার নিরূপিত অংশ, সদাপ্রভু এই কথা বলেন। কারণ তুমি আমাকে ভুলে গেছ এবং মিথ্যার উপর বিশ্বাস করেছ।