Jeremiah 13:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যথা, তুমি যে অন্তর্বাস ক্রয় করে কোমরে পরেছ, উঠ, তা নিয়ে ফোরাত নদীর কাছে গিয়ে সেখানকার শৈলের কোন ছিদ্রে লুকিয়ে রাখ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যে কোমরবন্ধ কিনে তুমি কোমরে জড়িয়েছ, তা নিয়ে তুমি ইউফ্রেটিস নদীর কাছে যাও এবং সেখানে কোনো পাথরের ফাটলে তুমি তা লুকিয়ে রাখো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি যে পটিকা ক্রয় করিয়া কটিদেশে বাঁধিয়াছ, উঠ, তাহা লইয়া ফরাৎ নদীর নিকটে গিয়া তথাকার শৈলের কোন ছিদ্রে লুকাইয়া রাখ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যথা, তুমি যে পটিকা ক্রয় করিয়া কটিদেশে বাঁধিয়াছ, উঠ, তাহা লইয়া ফরাৎ নদীর নিকটে গিয়া তথাকার শৈলের কোন ছিদ্রে লুকাইয়া রাখ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যে জাংগিয়া তুমি কিনে পরেছ সেটা নিয়ে এখনই তুমি ইউফ্রেটিস নদীর কাছে গিয়ে পাথরের কোন ফাটলে লুকিয়ে রাখ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যে জাংগিয়া তুমি কিনে পরেছ সেটা নিয়ে এখনই তুমি ফোরাত নদীর কাছে গিয়ে পাথরের কোন ফাটলে লুকিয়ে রাখ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইউফ্রেটিস নদীর তীরে যাও এবং পাথরের খাঁজে-গর্তে ওগুলি লুকিয়ে রাখ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ছিল বার্তা: “যিরমিয়, কিনে আনা কটিটি পরে তুমি ফরাৎ নদীর কাছে যাও| সেখানে কটিটি একটি পাথরের ফাঁকে লুকিয়ে রাখো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“যে অন্তর্বাস তুমি কিনে কোমরে বেঁধে রেখেছ, সেটি নিয়ে তুমি ইউফ্রেটিস নদীর কাছে গিয়ে সেখানকার শিলার ফাটলে লুকিয়ে রাখ।”