Jeremiah 13:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বহুদিন গত হলে মাবুদ আমাকে বললেন, তুমি উঠ, ফোরাতের কাছে যাও এবং আমার হুকুমে সেখানে যে অন্তর্বাস লুকিয়ে রেখেছ, তা সেখান থেকে তুলে নাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অনেক দিন পরে সদাপ্রভু আমাকে বললেন, “তুমি এখনই ইউফ্রেটিস নদীর কাছে যাও, আর যে কোমরবন্ধটি আমি তোমাকে সেখানে লুকিয়ে রাখতে বলেছিলাম, সেটি নিয়ে এসো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে বহুদিন গতে সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি উঠ, ফরাতের নিকটে যাও, এবং আমার আজ্ঞায় তথায় যে পটিকা লুকাইয়া রাখিয়াছ, তাহা তথা হইতে তুলিয়া লও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে বহুদিন গত হইলে সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি উঠ, ফরাতের নিকটে যাও, এবং আমার আজ্ঞায় তথায় যে পটিকা লুকাইয়া রাখিয়াছ, তাহা তথা হইতে তুলিয়া লও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর অনেক দিন পরে সদাপ্রভু আমাকে বললেন, “তুমি এখনই ইউফ্রেটিস নদীর কাছে যাও এবং সেখানে যে জাংগিয়াটা আমি তোমাকে লুকিয়ে রাখতে বলেছিলাম সেটা নিয়ে এস।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর অনেক দিন পরে মাবুদ আমাকে বললেন, “তুমি এখনই ফোরাত নদীর কাছে যাও এবং সেখানে যে জাংগিয়াটা আমি তোমাকে লুকিয়ে রাখতে বলেছিলাম সেটা নিয়ে এস।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর কিছুদিন পরে প্রভু পরমেশ্বর আমাকে ইউফ্রেটিস নদীর তীরে গিয়ে কটিবন্ধনীগুলি আনতে বললেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অনেকদিন পরে প্রভু আমাকে বললেন, “যিরমিয়, এখন তুমি আবার ফরাৎ নদীর কাছে গিয়ে লুকোনো কটিটি নিয়ে এসো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনেক দিন পরে সদাপ্রভু আমাকে বললেন, “ওঠ এবং ইউফ্রেটিসে ফিরে যাও। সেখান থেকে অন্তর্বাসটি নাও যা আমি তোমাকে লুকিয়ে রাখতে বলেছিলাম।”