Jeremiah 13:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমি ফোরাতের কাছে গেলাম এবং খনন করে যে স্থানে অন্তর্বাসটি লুকিয়ে রেখেছিলাম, সেখান থেকে তা তুলে নিলাম; আর দেখ, সেই অন্তর্বাসটি নষ্ট হয়েছে, কোন কাজের যোগ্য নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই আমি ইউফ্রেটিস নদীর তীরে গেলাম এবং কোমরবন্ধটি যেখানে লুকিয়ে রেখেছিলাম, সেখান থেকে মাটি খুঁড়ে তা বের করলাম। কিন্তু সেটি তখন নষ্ট ও সম্পূর্ণরূপে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমি ফরাতের নিকটে গেলাম, এবং খনন করিয়া যে স্থানে পটিকাটী লুকাইয়া রাখিয়াছিলাম, তথা হইতে তাহা তুলিয়া লইলাম;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমি ফরাতের নিকটে গেলাম, এবং খনন করিয়া যে স্থানে পটিকাটি লুকাইয়া রাখিয়াছিলাম, তথা হইতে তাহা তুলিয়া লইলাম;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমি ইউফ্রেটিস নদীর কাছে গিয়ে জাংগিয়াটা যেখানে লুকিয়ে রেখেছিলাম সেখান থেকে সেটা খুঁড়ে বের করলাম, কিন্তু তখন সেটা নষ্ট ও সম্পূর্ণভাবে অকেজো হয়ে গিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমি ফোরাত নদীর কাছে গিয়ে জাংগিয়াটা যেখানে লুকিয়ে রেখেছিলাম সেখান থেকে সেটা খুঁড়ে বের করলাম, কিন্তু তখন সেটা নষ্ট ও সম্পূর্ণভাবে অকেজো হয়ে গিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি ফিরে গেলাম নদীতীরে। সেগুলি যেখানে লুকিয়ে রেখেছিলাম, সেই জায়গাটি যখন খুঁজে পেলাম, সেগুলি তুলে দেখলাম যে সব নষ্ট হয়ে গেছে, কোনটাই আর ব্যবহারের যোগ্য নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আমি আবার ফরাতের কাছে গিয়ে পাথরের ফাঁক থেকে কটিটি বের করার পর দেখলাম যে ওটা নষ্ট হয়ে গিয়েছে| আর কোন মতেই ওটা পরার মতো অবস্থায় নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্য আমি ইউফ্রেটিস নদীর কাছে গেলাম এবং যেখানে অন্তর্বাসটি লুকিয়ে রেখেছিলাম, সেখান থেকে সেটি খুঁড়ে বের করলাম। কিন্তু দেখ! সেই অন্তর্বাসটি নষ্ট হয়ে গেছে; সেটা আর ভালো নেই।