Jeremiah 13:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যথা, মাবুদ এই কথা বলেন, এভাবে আমি এহুদার অহংকার ও জেরুশালেমের মহা অহংকার চূর্ণ করে ফেলবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সদাপ্রভু এই কথা বলেন, ‘এভাবেই আমি যিহূদার অহংকার ও জেরুশালেমের মহা অহংকার চূর্ণ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভুর বাক্য আমার নিকটে উপস্থিত হইল, যথা, সদাপ্রভু এই কথা কহেন, এইরূপে আমি যিহূদার দর্প ও যিরূশালেমের মহাদর্প চূর্ণ করিয়া ফেলিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভুর বাক্য আমার নিকটে উপস্থিত হইল, যথা, সদাপ্রভু এই কথা কহেন, এইরূপে আমি যিহূদার দর্প ও যিরূশালেমের মহাদর্প চূর্ণ করিয়া ফেলিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি সদাপ্রভু এই কথা বলছি যে, এই রকম করে আমি যিহূদার অহংকার এবং যিরূশালেমের ভীষণ অহংকার ধ্বংস করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি মাবুদ এই কথা বলছি যে, এই রকম করে আমি এহুদার অহংকার এবং জেরুজালেমের ভীষণ অহংকার ধ্বংস করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে আমি যিহুদীয়ার দর্প চূর্ণ করব, চূর্ণ করব জেরুশালেমের দম্ভ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যা বলেছিলেন, “যেমন ঐ কটিটি নষ্ট হয়ে গিয়েছে ঠিক তেমনি আমি যিহূদা এবং জেরুশালেমের অহঙ্কারী মানুষদের ধ্বংস করে দেব| তাদের দর্প চূর্ণ করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এই কথা বলেন, এই রকম করে আমি যিহূদা এবং যিরূশালেমের এতো অহঙ্কার ধ্বংস করব।