Jeremiah 14:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ এই জাতির বিষয়ে এই কথা বলেন, তারা এভাবেই ভ্রমণ করতে ভালবাসে, নিজ নিজ পা থামায় নি; এই কারণে মাবুদ তাদেরকে গ্রাহ্য করেন না; তিনি এখন তাদের অপরাধ স্মরণ করবেন, তাদের গুনাহ্গুলোর প্রতিফল দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই জাতির লোকদের সম্বন্ধে সদাপ্রভু এই কথা বলেন: “তারা এরকমই বিপথগামী হতে ভালোবাসে; তারা তাদের চরণ সংযত করে না। সেই কারণে, সদাপ্রভু তাদের গ্রহণ করেন না; এবার তিনি তাদের দুষ্টতা স্মরণ করবেন, তাদের পাপসকলের জন্য তাদের শাস্তি দেবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এই জাতির বিষয়ে এই কথা কহেন, তাহারা এইরূপেই ভ্রমণ করিতে ভালবাসে, আপন আপন পা থামায় নাই; এই কারণ সদাপ্রভু তাহাদিগকে গ্রাহ্য করেন না; তিনি এখন তাহাদের অপরাধ স্মরণ করিবেন, তাহাদের পাপ সকলের প্রতিফল দিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু এই জাতির বিষয়ে এই কথা কহেন, তাহারা এইরূপেই ভ্রমণ করিতে ভালবাসে, আপন আপন পা থামায় নাই; এই কারণ সদাপ্রভু তাহাদিগকে গ্রাহ্য করেন না; তিনি এখন তাহাদের অপরাধ স্মরণ করিবেন, তাহাদের পাপ সকলের প্রতিফল দিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই লোকদের বিষয়ে সদাপ্রভু বলছেন, “তারা ঘুরে বেড়াতে ভালবাসে; তারা তাদের পা থামায় না। তাই আমি তাদের গ্রহণ করি না; আমি এবার তাদের দুষ্টতার বিষয় মনে আনব আর পাপের জন্য শাস্তি দেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই লোকদের বিষয়ে মাবুদ বলছেন, “তারা ঘুরে বেড়াতে ভালবাসে; তারা তাদের পা থামায় না। তাই আমি তাদের কবুল করি না; আমি এবার তাদের দুষ্টতার বিষয় মনে আনব আর গুনাহের জন্য শাস্তি দেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই জাতির সম্বন্ধে প্রভু পরমেশ্বর বলেন, এরা আমার পথ থেকে দূরে সরে যেতেই ভালবাসে, কখনও এরা নিজেদের সংযত করে না। সেইজন্য আমি তাদের উপর বিরক্ত। যত সব অন্যায় করেছে তারা, সব আমার মনে আছে। আমি তাদের পাপের জন্য শাস্তি দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার লোকদের সম্বন্ধে প্রভু যা বলেছেন তা হল: “যিহূদার লোকরা আমাকে ছেড়ে দিতে ভালোবাসে| তারা আমাকে ত্যাগ করা থেকে নিজেদের নিবৃত্ত করেনি| সুতরাং এখন প্রভুও তাদের গ্রহণ করবেন না| প্রভু এখন তাদের সব বাজে কাজ করার কথা স্মরণ করবেন| প্রভু তাদের পাপের শাস্তি দেবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই লোকদের বিষয়ে সদাপ্রভু এই কথা বলেন, “এই ভাবে তারা ঘুরে বেড়াতে ভালবাসে; তারা তাদের পাকে সেই রকম করার থেকে থামায়নি।” সদাপ্রভু তাদের বিষয়ে সন্তুষ্ট না। এখন তিনি তাদের অপরাধ মনে করবেন এবং তাদের পাপের জন্য শাস্তি দেবেন।