Jeremiah 14:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমি বললাম, হায়, সার্বভৌম মাবুদ! দেখ, নবীরা তাদেরকে বলছে, তোমরা তলোয়ার দেখবে না, তোমাদের প্রতি দুর্ভিক্ষ ঘটবে না, কারণ আমি এই স্থানে তোমাদেরকে সত্যিই শান্তি দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমি বললাম, “আহ্, সার্বভৌম সদাপ্রভু, ভাববাদীরা নিরন্তর তাদের বলে এসেছে, ‘তোমরা তরোয়ালের সম্মুখীন হবে না বা দুর্ভিক্ষেও কষ্ট পাবে না। প্রকৃতপক্ষে, আমি তোমাদের এই স্থানে চিরস্থায়ী শান্তি ভোগ করতে দেব।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমি কহিলাম, হায়, প্রভু সদাপ্রভু! দেখ, ভাববাদিগণ তাহাদিগকে বলিতেছে, তোমরা খড়্‌গ দেখিবে না, তোমাদের প্রতি দুর্ভিক্ষ ঘটিবে না, কারণ আমি এ স্থানে তোমাদিগকে সত্য শান্তি দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমি কহিলাম, হায়, প্রভু সদাপ্রভু! দেখ, ভাববাদিগণ তাহাদিগকে বলিতেছে, তোমরা খড়্‌গ দেখিবে না, তোমাদের প্রতি দুর্ভিক্ষ ঘটিবে না, কারণ আমি এই স্থানে তোমাদিগকে সত্য শান্তি দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে আমি বললাম, “হায়, প্রভু সদাপ্রভু! নবীরা তাদের বলছে, ‘তোমরা যুদ্ধ দেখবে না কিম্বা দুর্ভিক্ষেও কষ্ট পাবে না। সদাপ্রভু সত্যিই এই জায়গায় তোমাদের স্থায়ী শান্তি দান করবেন।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে আমি বললাম, “হায়, আল্লাহ্‌ মালিক! নবীরা তাদের বলছে, ‘তোমরা যুদ্ধ দেখবে না কিংবা দুর্ভিক্ষেও কষ্ট পাবে না। মাবুদ সত্যিই এই জায়গায় তোমাদের স্থায়ী শান্তি দান করবেন।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন আমি বললাম, হে সর্বাধিপতি প্রভু, প্রবক্তা নবীরা বলছে যে, তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের দেশে শান্তি বজায় থাকবে, যুদ্ধ বা দুর্ভিক্ষ কিছুই ঘটবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমি প্রভুকে বলেছিলাম, “প্রভু, আমার মালিক, ভাববাদীরা লোকদের অন্য কিছু বলছিল| তারা যিহূদার লোকদের বলছিল, ‘শত্রুর তরবারি তোমাদের ক্ষতি করবে না| তোমরা অনাহারে কষ্ট পাবে না| প্রভু তোমাদের এই দেশে শান্তি এনে দেবে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমি বললাম, “হায়, প্রভু সদাপ্রভু! দেখ! ভাববাদীরা তাদের বলছে, ‘তোমরা যুদ্ধ দেখবে না; তোমাদের জন্য দূর্ভিক্ষ হবে না, কারণ আমি এই জায়গায় তোমাদের সঠিক নিরাপত্তা দেব’।”