Jeremiah 14:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য যে নবীরা আমার নামে ভবিষ্যদ্বাণী বলে, আমি তাদেরকে না পাঠালেও বলে, এই দেশে তলোয়ার কি দুর্ভিক্ষ উপস্থিত হবে না, তাদের বিষয়ে মাবুদ এই কথা বলেন, তলোয়ার ও দুর্ভিক্ষ দ্বারা সেই নবীদের বিনাশ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব, যারা তাঁর নাম ব্যবহার করে ভাববাণী বলেছে, সদাপ্রভু সেইসব ভাববাদীর উদ্দেশে এই কথা বলেন, আমি তাদের পাঠাইনি, অথচ তারা বলছে, ‘কোনো যুদ্ধ বা দুর্ভিক্ষ এই দেশকে স্পর্শ করবে না।’ ওই ভাববাদীরাই যুদ্ধে ও দুর্ভিক্ষে ধ্বংস হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য যে ভাববাদিগণ আমার নামে ভাববাণী বলে, আমি তাহাদিগকে না পাঠাইলেও বলে, এ দেশে খড়্গ কি দুর্ভিক্ষ উপস্থিত হইবে না, তাহাদের বিষয়ে সদাপ্রভু এই কথা কহেন, খড়্গ ও দুর্ভিক্ষ দ্বারা সেই ভাববাদিগণের বিনাশ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য যে ভাববাদিগণ আমার নামে ভাববাণী বলে, আমি তাহাদিগকে না পাঠাইলেও বলে, এই দেশে খড়্গ কি দুর্ভিক্ষ উপস্থিত হইবে না, তাহাদের বিষয়ে সদাপ্রভু এই কথা কহেন, খড়্গ ও দুর্ভিক্ষ দ্বারা সেই ভাববাদিগণের বিনাশ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই যে সব নবীরা আমার নাম করে কথা বলছে তাদের সম্বন্ধে আমি সদাপ্রভু এই কথা বলছি যে, আমি তাদের পাঠাই নি, তবুও তারা বলছে, ‘কোন যুদ্ধ বা দুর্ভিক্ষ এই দেশে আসবে না।’ ঐ সব নবীরাই যুদ্ধ বা দুর্ভিক্ষে ধ্বংস হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই যে সব নবীরা আমার নাম করে কথা বলছে তাদের সম্বন্ধে আমি মাবুদ এই কথা বলছি যে, আমি তাদের পাঠাই নি, তবুও তারা বলছে, ‘কোন যুদ্ধ বা দুর্ভিক্ষ এই দেশে আসবে না।’ ঐ সব নবীরাই যুদ্ধ বা দুর্ভিক্ষে ধ্বংস হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি প্রভু পরমেশ্বর তোমাকে বলছি যে, এই সব নবী, যাদের আমি পাঠাই নি, যারা আমার নাম করে বলছে যে যুদ্ধ ও দুর্ভিক্ষ দেশের বিপর্যয় আনবে না, তাদের আমি যুদ্ধে ও দুর্ভিক্ষেই নিধন করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ ভাববাদীরা, যারা আমার নাম নিয়ে ধর্ম-প্রচার করে তাদের নামে আমি এ-ই বলি| আমি তাদের পাঠাই নি| ঐ ভাববাদীরা বলেছিল, ‘কোন শত্রু এই দেশ আক্রমণ করতে পারবে না| এই দেশে অনাহার বলে কিছু থাকবে না|’ ঐ ভাববাদীরা অনাহারে মারা যাবে এবং শত্রুর তরবারির আঘাতে তাদের মৃত্যু ঘটবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই সদাপ্রভু এই কথা বলেন, “যে সব ভাববাদীরা আমার নামে ভবিষ্যদ্বাণী করছে, কিন্তু যাদের আমি পাঠাই নি, তারা যারা বলে, ‘এই দেশে যুদ্ধ বা দূর্ভিক্ষ হবে না।’ ঐ সব ভাববাদীরা যুদ্ধ বা দূর্ভিক্ষে ধ্বংস হয়ে যাবে।