Jeremiah 14:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা যে জাতির কাছে ভবিষ্যদ্বাণী বলে, সে জাতি দুর্ভিক্ষ ও তলোয়ারের দরুন জেরুশালেমের পথে পথে নিক্ষিপ্ত হবে এবং তাদের ও তাদের স্ত্রী ও পুত্রকন্যাদেরকে কবর দেবার জন্য কেউ থাকবে না; কারণ আমি তাদের নাফরমানীকে তাদের উপরে ঢেলে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর যে লোকদের কাছে তারা ভাববাণী বলেছে, যুদ্ধ ও দুর্ভিক্ষের কারণে তাদের জেরুশালেমের পথে পথে নিক্ষেপ করা হবে। তাদের, কিংবা তাদের স্ত্রী ও ছেলেমেয়েদের কবর দেওয়ার জন্য কেউ থাকবে না। তাদের প্রাপ্য যে দুর্দশা, তা আমি তাদের উপরে ঢেলে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা যে জাতির কাছে ভাববাণী বলে, সে জাতি দুর্ভিক্ষ ও খড়্‌গ প্রযুক্ত যিরূশালেমের সড়কে সড়কে নিক্ষিপ্ত হইবে, এবং তাহাদিগকে ও তাহাদের স্ত্রীপুত্র কন্যাদিগকে কবর দিবার জন্য কেহ থাকিবে না; কারণ আমি তাহাদের দুষ্টতাকে তাহাদের উপরে ঢালিয়া দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা যে জাতির কাছে ভাববাণী বলে, সেই জাতি দুর্ভিক্ষ ও খড়্‌গ প্রযুক্ত যিরূশালেমের সড়কে সড়কে নিক্ষিপ্ত হইবে, এবং তাহাদিগকে ও তাহাদের স্ত্রীপুত্রকন্যাদিগকে কবর দিবার জন্য কেহ থাকিবে না; কারণ আমি তাহাদের দুষ্টতাকে তাহাদের উপরে ঢালিয়া দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সব লোকদের কাছে তারা নবী হিসাবে কথা বলছে তাদের মৃতদেহ দুর্ভিক্ষ ও যুদ্ধের ফলে যিরূশালেমের রাস্তায় রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তাদের কিম্বা তাদের স্ত্রী ও ছেলেমেয়েদের কবর দেবার জন্য কেউ থাকবে না। তাদের পাওনা দুর্দশা আমি তাদের উপরেই ঢেলে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে সব লোকদের কাছে তারা নবী হিসাবে কথা বলছে তাদের লাশ দুর্ভিক্ষ ও যুদ্ধের ফলে জেরুজালেমের রাস্তায় রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তাদের কিংবা তাদের স্ত্রী ও ছেলেমেয়েদের দাফন করবার জন্য কেউ থাকবে না। তাদের পাওনা দুর্দশা আমি তাদের উপরেই ঢেলে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে সমস্ত লোকের কাছে তারা এসব কথা বলছে তারাও একইভাবে নিহত হবে। তাদের মৃতদেহ জেরুশালেমের পথে পথে ছুঁড়ে ফেলা হবে, তাদের কবর দেবার কেউ থাকবে না। এদের স্ত্রী-পুত্র-কন্যাদেরও একই দশা হবে। এইভাবে আমি তাদের দুষ্কর্মের প্রতিফল দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং লোকদের, যাদের ভাববাদীরা ধর্মোপদেশ দিত, তাদের রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হবে| অনাহারে এবং শত্রুর তরবারিতে তাদের মৃত্যু ঘটলে কেউ তাদের কবর দিতে এগিয়ে আসবে না| কেউই আসবে না, এমন কি তাদের স্ত্রী পুত্র কন্যারাও নয়| আমি তাদের শাস্তি দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই লোকেরা, যাদের কাছে তারা ভবিষৎবাণী করেছে, দূর্ভিক্ষ ও যুদ্ধের ফলে তাদের যিরূশালেমের রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হবে, কারণ কবর দেবার জন্য কেউ থাকবে না; তারা, তাদের স্ত্রীরা, তাদের ছেলেরা, তাদের মেয়েরা; কারণ আমি তাদের দুষ্টতা তাদের উপরেই ঢেলে দেব।