Jeremiah 14:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি যদি বের হয়ে ক্ষেতে যাই, তবে দেখ, তলোয়ারের আঘাতে নিহত লোক; যদি নগরে প্রবেশ করি, তবে দেখ, ক্ষুধায় অসুস্থ হওয়া লোক; কারণ নবী ও ইমাম উভয়ে দেশ পর্যটন করে, কিছুই জানে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যদি গ্রামে যাই, আমি তরোয়ালের আঘাতে নিহতদের দেখি; যদি আমি নগরে যাই, আমি দুর্ভিক্ষের ধ্বংসাত্মক পরিণাম দেখি। ভাববাদী ও যাজকেরা সকলেই, তাদের অপরিচিত এক দেশে চলে গেছে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যদি বাহির হইয়া ক্ষেত্রে যাই, তবে দেখ, খড়্‌গহত লোক, যদি নগরে প্রবেশ করি, তবে দেখ, ক্ষুধাপীড়িত লোক; কারণ ভাববাদী ও যাজক উভয়ে দেশ পর্য্যটন করে, কিছুই জানে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যদি বাহির হইয়া ক্ষেত্রে যাই, তবে দেখ, খড়্‌গহত লোক; যদি নগরে প্রবেশ করি, তবে দেখ, ক্ষুধাপীড়িত লোক; কারণ ভাববাদী ও যাজক উভয়ে দেশ পর্যটন করে, কিছুই জানে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি বের হয়ে মাঠে গেলে নিহত লোকদের দেখতে পাই; আর শহরে গেলে দেখি দুর্ভিক্ষের দরুন ধ্বংস। নবী ও পুরোহিতেরা এমন দেশে ঘুরে বেড়াচ্ছে যার সম্বন্ধে তারা কিছুই জানে না।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি বের হয়ে মাঠে গেলে নিহত লোকদের দেখতে পাই; আর শহরে গেলে দেখি দুর্ভিক্ষের দরুন ধ্বংস। নবী ও ইমামেরা এমন দেশে ঘুরে বেড়াচ্ছে যার সম্বন্ধে তারা কিছুই জানে না।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি যখন প্রান্তরে যাই দেখি, যুদ্ধে নিহত মানুষের দেহ, যখন যাই নগরে ও জনপদে দেখি মানুষ অনাহারে মরছে। নবী ও পুরোহিতেরা তাদের কাজ করে চলেছে, কিন্তু তারা জানে না কি কাজ করছে তারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি আমি সেই দেশটিতে যাই তবে আমি তরবারির আঘাতে নিহত মানুষদের দেখতে পাব| যদি আমি সেই শহরে যাই তাহলে খাদ্যের অভাবে বহু অসুস্থ মানুষকে দেখতে পাব| যাজক এবং ভাববাদীদের কোনও ভিন্দেশে নিয়ে যাওয়া হয়েছে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি আমি বের হয়ে ক্ষেতে যাই, তবে দেখি! তরোয়াল দিয়ে নিহত হওয়া লোকেরা; আর যদি আমি শহরে আসি, তবে দেখি! দূর্ভিক্ষের জন্য পীড়িত। এমনকি কোনো জ্ঞান ছাড়াই ভাববাদী ও যাজকেরা সেই দেশে ঘুরে বেড়ায়।