Jeremiah 14:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদা শোক করছে, তার নগর-দ্বারগুলো দুর্বল হয়ে পড়েছে, সেসব মলিন অবস্থায় ভূমিতে পড়ে আছে; আর জেরুশালেমের আর্তরব উর্ধ্বে উঠছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যিহূদা শোক করছে, তার নগরগুলি নিস্তেজ হয়ে পড়েছে; তার লোকেরা দেশের জন্য বিলাপ করছে, জেরুশালেম থেকে উঠে যাচ্ছে এক কান্নার রোল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদা শোক করিতেছে, তাহার নগরদ্বার সকল জীর্ণ হইতেছে, সে সকল মলিন বেশে ভূমিতে বসিয়া আছে; আর যিরূশালেমের আর্ত্তরব ঊর্দ্ধে উঠিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদা শোক করিতেছে, তাহার নগরদ্বার সকল জীর্ণ হইতেছে, সেই সকল মলিন বেশে ভূমিতে বসিয়া আছে; আর যিরূশালেমের আর্তরব ঊর্ধ্বে উঠিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যিহূদা শোক করছে, কারণ তার শহরগুলো দুর্বল হয়ে পড়েছে; সেখানকার লোকেরা মাটিতে পড়ে শোক করছে, আর যিরূশালেম থেকে একটা কান্নার শব্দ উপরে উঠছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এহুদা শোক করছে, কারণ তার শহরগুলো দুর্বল হয়ে পড়েছে; সেখানকার লোকেরা মাটিতে পড়ে শোক করছে, আর জেরুজালেম থেকে একটা কান্নার শব্দ উপরে উঠছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়া শোক করছে, তার নগর জনপদ মৃত্যুর কবলে অধিবাসীরা গভীর দুঃখে মাটিতে লুটিয়ে আছে, জেরুশালেম কাঁদছে সাহায্যের জন্যে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যিহূদার লোকরা মৃত ব্যক্তিদের জন্য চিৎকার করে কাঁদবে| যিহূদার শহরগুলিতে লোকরা আরো বেশী দুর্বল হয়ে পড়বে| তারা মাটিতে শুয়ে পড়ে থাকবে| জেরুশালেমবাসী ঈশ্বরের কাছে চিৎকার করে সাহায্য প্রার্থনা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“যিহূদা শোক করছে, তার ফটকগুলি দুর্বল হয়ে পড়েছে। তারা দেশের জন্য শোক করছে, যিরূশালেমের জন্য তাদের কান্না আসছে।