Jeremiah 14:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, আমরা আমাদের নাফরমানী ও আমাদের পূর্বপুরুষদের অপরাধ স্বীকার করছি; কারণ আমরা তোমার বিরুদ্ধে গুনাহ্‌ করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, আমরা স্বীকার করি আমাদের দুষ্টতার কথা এবং আমাদের পিতৃপুরুষদের অপরাধের কথা; আমরা প্রকৃতই তোমার বিরুদ্ধে পাপ করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, আমরা আমাদের দুষ্টতা ও আমাদের পিতৃপুরুষদের অপরাধ স্বীকার করিতেছি; কারণ আমরা তোমার বিরুদ্ধে পাপ করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, আমরা আমাদের দুষ্টতা ও আমাদের পিতৃপুরুষদের অপরাধ স্বীকার করিতেছি; কারণ আমরা তোমার বিরুদ্ধে পাপ করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, আমরা আমাদের দুষ্টতা ও আমাদের পূর্বপুরুষদের দোষের কথা স্বীকার করছি; আমরা সত্যিই তোমার বিরুদ্ধে পাপ করেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, আমরা আমাদের দুষ্টতা ও আমাদের পূর্বপুরুষদের দোষের কথা স্বীকার করছি; আমরা সত্যিই তোমার বিরুদ্ধে গুনাহ্‌ করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা পাপ করেছি হে প্রভু পরমেশ্বর, নিজেদের পাপ আমরা স্বীকার করছি, স্বীকার করছি পূর্বপুরুষদের পাপও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমরা জানি আমরা খারাপ লোক| আমরা জানি আমাদের পূর্বপুরুষরাও অনেক খারাপ কাজ করেছিল| হ্যাঁ আমরা আপনার বিরুদ্ধে অনেক পাপ করেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সদাপ্রভু, আমরা আমাদের অপরাধ, আমাদের পূর্বপুরুষদের পাপ কাজ স্বীকার করছি; কারণ আমরা সত্যিই তোমার বিরুদ্ধে পাপ করেছি।