Jeremiah 14:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার নামের অনুরোধে আমাদের ঘৃণা করো না, তোমার মহিমার সিংহাসনকে অনাদরের পাত্র করো না; আমাদের সঙ্গে তোমার নিয়ম স্মরণ কর, ভঙ্গ করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার নিজের নামের অনুরোধে, তুমি আমাদের ঘৃণা কোরো না; তোমার গৌরবের সিংহাসনকে অসম্মানিত কোরো না। আমাদের সঙ্গে কৃত তোমার চুক্তির কথা স্মরণ করো, এবং তা ভেঙে ফেলো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপন নামের অনুরোধে আমাদিগকে ঘৃণা করিও না, তোমার প্রতাপের সিংহাসন অনাদরের পাত্র করিও না; আমাদের সহিত তোমার নিয়ম স্মরণ কর, ভঙ্গ করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপন নামের অনুরোধে আমাদিগকে ঘৃণা করিও না, তোমার প্রতাপের সিংহাসন অনাদরের পাত্র করিও না; আমাদের সহিত তোমার নিয়ম স্মরণ কর, ভঙ্গ করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার সুনাম রক্ষার জন্য তুমি আমাদের দিক থেকে মুখে ফিরিয়ে নিয়ো না; তোমার গৌরবময় সিংহাসনের জায়গাকে অসম্মানিত হতে দিয়ো না। আমাদের জন্য তোমার স্থাপন করা ব্যবস্থার কথা মনে কর; তুমি তা বাতিল কোরো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার সুনাম রক্ষার জন্য তুমি আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ো না; তোমার গৌরবময় সিংহাসনের জায়গাকে অসম্মানিত হতে দিয়ো না। আমাদের জন্য তোমার স্থাপন করা ব্যবস্থার কথা মনে কর; তুমি তা বাতিল কোরো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্মরণ কর তোমার প্রতিশ্রুতি, আমাদের করো না ঘৃণা, জেরুশালেমের উপর এনো না লজ্জার গ্লানি, তোমার গৌরবময় সিংহাসনের পীঠস্থান জেরুশালেম! আমাদের সাথে যে চুক্তি করেছিলে ভেঙ্গে দিও না সেই চুক্তি তোমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনার নামের দোহাই, আমাদের ঠেলে সরিয়ে রাখবেন না| আপনার মহিমান্বিত সিংহাসনকে অসম্মান অনাদরের পাত্র করবেন না| আপনার সঙ্গে আমাদের চুক্তির কথা স্মরণ করুন| আপনি সেই চুক্তি ভঙ্গ করবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের অগ্রাহ্য কোরো না! তোমার নামের জন্য, তোমার গৌরবময় সিংহাসনকে অপমানিত হতে দিয়ো না। আমাদের জন্য স্থাপন করা চুক্তির কথা স্মরণ কর এবং তা ভেঙে ফেল না।