Jeremiah 14:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জাতিদের অসার দেবতাদের মধ্যে এমন কে আছে যে বৃষ্টি দিতে পারে? কিংবা আসমান কি পানি বর্ষণ করতে পারে? হে মাবুদ, আমাদের আল্লাহ্, তুমিই কি সেই বৃষ্টিদাতা নও? এজন্য আমরা তোমার অপেক্ষায় থাকব, কেননা তুমিই এসব করে থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনো জাতির অসার দেবমূর্তিরা কি বৃষ্টি আনতে পারে? আকাশমণ্ডল কি স্বয়ং বারিধারা বর্ষণ করে? না, কিন্তু তুমিই তা করতে পারো, হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর। সেই কারণে আমরা তোমার উপরে প্রত্যাশা রাখি, কারণ কেবলমাত্র তুমিই এসব করে থাকো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জাতিগণের অসার দেবতাদের মধ্যে বৃষ্টি দিতে পারে, এমন কেহ কি আছে? কিম্বা আকাশ কি জল বর্ষণ করিতে পারে? হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর, তুমিই কি সেই [বৃষ্টিদাতা] নহ? এই জন্য আমরা তোমার অপেক্ষায় থাকিব, কেননা তুমিই এই সমস্ত করিয়া থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জাতিগণের অসার দেবতাদের মধ্যে বৃষ্টি দিতে পারে, এমন কেহ কি আছে? কিম্বা আকাশ কি জল বর্ষণ করিতে পারে? হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর, তুমিই কি সেই [বৃষ্টিদাতা] নহ? এই জন্য আমরা তোমার অপেক্ষায় থাকিব, কেননা তুমিই এই সমস্ত করিয়া থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জাতিদের অসার প্রতিমাগুলো কি বৃষ্টি আনতে পারে? আকাশ নিজে নিজে কি এক পশলা বৃষ্টি দিতে পারে? হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, কেবল তুমিই তা পার। কাজেই তোমার উপরেই আমরা আশা রাখি, কারণ তুমিই এই সব করে থাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জাতিদের অসার মূর্তিগুলো কি বৃষ্টি আনতে পারে? আকাশ নিজে নিজে কি এক পশলা বৃষ্টি দিতে পারে? হে আমাদের মাবুদ আল্লাহ্, কেবল তুমিই তা পার। কাজেই তোমার উপরেই আমরা আশা রাখি, কারণ তুমিই এই সব করে থাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জাতিবর্গের পূজিত কোনও অসার প্রতিমা বর্ষা পাঠাতে পারে না, নিজে থেকে আকাশ পারে না ঝরাতে বৃষ্টি। আমরা তোমারই উপর বিশ্বাস করেছি স্থাপন হে প্রভু পরমেশ্বর, কারণ এইসব কাজ যিনি পারেন করতে, প্রভু তুমিই সেই জন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিদেশী মূর্ত্তিদের বৃষ্টি আনার ক্ষমতা নেই| আকাশেরও বৃষ্টি ঝরানোর শক্তি নেই| আপনিই আমাদের একমাত্র আশা ভরসা| আপনিই সব কিছুর স্রষ্টা|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জাতিদের মধ্যে কোনো মূর্ত্তি কি আকাশমণ্ডল থেকে বসন্তের বৃষ্টি আনতে পারে? তুমিই কি সেই জন না, আমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি তা পারেন। আমরা তোমাতেই আশা রাখি, কারণ তুমিই এই সমস্ত কিছু করে থাক।”