Jeremiah 14:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের প্রধানেরা নিজ নিজ অধীনদের পানির জন্য পাঠায়; তারা গর্তগুলোর কাছে এসে একটুও পানি পায় না, শূন্য পাত্র হাতে করে ফিরে যায়; তারা লজ্জিত ও বিষণ্ন হয়ে মাথা ঢেকে রাখে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সম্ভ্রান্ত মানুষেরা জলের জন্য তাদের দাসদের পাঠায়; তারা জলাধারের কাছে যায়, কিন্তু জল পায় না। তারা শূন্য কলশি নিয়ে ফিরে আসে; আশাহত ও নিরুপায় হয়ে তারা নিজের নিজের মাথা ঢেকে ফেলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের প্রধানেরা আপন আপন অধীনদিগকে জলের জন্য পাঠায়; তাহারা গর্ত্ত সকলের নিকটে আসিয়া কিছুমাত্র জল পায় না, শূন্য পাত্র হস্তে করিয়া ফিরিয়া যায়; তাহারা লজ্জিত ও বিষণ্ণ হইয়া মস্তক ঢাকিয়া রাখে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের প্রধানেরা আপন আপন অধীনদিগকে জলের জন্য পাঠায়; তাহারা গর্ত সকলের নিকটে আসিয়া কিছুমাত্র জল পায় না, শূন্য পাত্র হস্তে করিয়া ফিরিয়া যায়; তাহারা লজ্জিত ও বিষণ্ন হইয়া মস্তক ঢাকিয়া রাখে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গণ্যমান্য লোকেরা জলের জন্য তাদের চাকরদের পাঠায়; তারা জলের জায়গায় এসে জল না পেয়ে খালি কলসী নিয়ে ফিরে যায়; তারা লজ্জিত ও হতাশ হয়ে মাথা ঢাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গণ্যমান্য লোকেরা পানির জন্য তাদের চাকরদের পাঠায়; তারা পানির জায়গায় এসে পানি না পেয়ে খালি কলসী নিয়ে ফিরে যায়; তারা লজ্জিত ও হতাশ হয়ে মাথা ঢাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধনবানেরা ভৃত্যদের পাঠাচ্ছে জল আনতে, তারা চলেছে জলের কূপের কাছে কিন্তু একবিন্দুও জল নেই সেখানে, ফিরে এসেছে তারা শূন্য পাত্র নিয়ে। হতাশায়, দুঃখে ও লজ্জায় মুখ ঢেকেছে তারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নেতারা তাদের পরিচারকদের জল আনতে পাঠাবে| জলাধারে পরিচারকরা এসে জল দেখতে পাবে না| শূন্য পাত্র নিয়ে ফিরে যাবে, তারা লজ্জায় মাথা ঢাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের প্রধানেরা জলের জন্য তাদের চাকরদের পাঠায়। যখন তারা কুয়োর কাছে যায়, তারা জল পেল না। তারা সবাই ব্যর্থ হয়ে ফিরে আসে; তারা লজ্জিত ও হতাশ হয়ে মাথা ঢাকে।