Jeremiah 14:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেশে বৃষ্টি না হওয়াতে ভূমি নিরাশ হয়েছে বলে কৃষকেরা লজ্জা পেয়ে নিজ নিজ মাথা ঢেকে রাখে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জমি ফেটে চৌচির হয়েছে কারণ দেশে কোনো বৃষ্টিপাত হয়নি; কৃষকেরা আশাহত হয়ে তারাও নিজেদের মাথা ঢেকে ফেলেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেশে বৃষ্টি না হওয়াতে ভূমি নিরাশ হইয়াছে বলিয়া কৃষকেরা লজ্জা পাইয়া আপন আপন মস্তক ঢাকিয়া রাখে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেশে বৃষ্টি না হওয়াতে ভূমি নিরাশ হইয়াছে বলিয়া কৃষকেরা লজ্জা পাইয়া আপন আপন মস্তক ঢাকিয়া রাখে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মাটি ফেটে গেছে, কারণ দেশে কোন বৃষ্টি হয় নি; চাষীরা হতাশ হয়ে মাথায় হাত দেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাটি ফেটে গেছে, কারণ দেশে কোন বৃষ্টি হয় নি; চাষীরা হতাশ হয়ে মাথায় হাত দেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেশে এবার বর্ষা নামেনি, শুকনো মাঠ ফেটে চৌচির, চাষীরা ঢেকেছে মুখ আহত বেদনায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
চাষীরা চরম বেদনা পাবে ও লজ্জিত হবে| কেউ ফসল বোনার জন্য মাটি কর্ষন করে নি| এক ফোঁটা বৃষ্টির দেখা নেই তাই লজ্জায় তারা মাথা ঢাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার জন্য মাটি ফেটে গেছে, কারণ দেশে কোন বৃষ্টি হয়নি। চাষীরা লজ্জিত হয়ে মাথা ঢাকা দেয়।